Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

‘ডোকডো’ দ্বীপ নিয়ে নতুন করে জাপান-দক্ষিণ কোরিয়া উত্তেজনা

আসিফ খান, দক্ষিণ কোরিয়া
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৪:৫০
‘ডোকডো’ দ্বীপ নিয়ে নতুন করে জাপান-দক্ষিণ কোরিয়া উত্তেজনা

ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ ‘ডোকডো’ দ্বীপকে ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জাপানে ‘তাকেশিমা’ নামে পরিচিত দ্বীপটির কাছে সামুদ্রিক এলাকায় দক্ষিণ কোরিয়ার অনুমোদনহীন সামুদ্রিক জরিপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এই উত্তেজনা দেখা দিয়েছে।

জাপান সরকারের দাবি, টোকিওর পূর্বানুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়া জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) সীমানার মধ্যে সামুদ্রিক জরিপ চালিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাপান। একই সঙ্গে জরিপ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে টোকিও।

সম্প্রতি বিতর্কিত ওই সমুদ্রসীমায় দক্ষিণ কোরিয়ার একটি সামুদ্রিক গবেষণাজাহাজকে জরিপ কার্যক্রম চালাতে দেখে জাপানের কোস্ট গার্ড। এরপর জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানায়। টোকিওর বক্তব্য, আন্তর্জাতিক নিয়ম ও জাপানের নীতি অনুযায়ী এ ধরনের বৈজ্ঞানিক জরিপ চালাতে হলে আগে অনুমতি নিতে হয়। দক্ষিণ কোরিয়া তা না করে জাপানের সার্বভৌম অধিকারে হস্তক্ষেপ করেছে।

তবে জাপানের এই প্রতিবাদ গ্রহণ করেনি দক্ষিণ কোরিয়া। সিউলের অবস্থান হলো, ডোকডো তাদের নিজস্ব ঐতিহাসিক ভূখণ্ড। তাই নিজেদের ভূখণ্ড ও জলসীমায় গবেষণা চালানোর জন্য জাপানের অনুমতির প্রয়োজন নেই।

ডোকডো নিয়ে দুই দেশের বিরোধ বহু বছরের পুরনো এবং অত্যন্ত স্পর্শকাতর। ঐতিহাসিক নথি অনুযায়ী, ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের ঔপনিবেশিক শাসনেরও আগে থেকেই কোরিয়া দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। বর্তমানে সেখানে দক্ষিণ কোরিয়ার পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা মোতায়েন রয়েছেন।

অন্যদিকে জাপানের দাবি, ১৯০৫ সালে দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছিল। টোকিও দ্বীপটিকে ‘তাকেশিমা’ নামে দাবি করে আসছে। এ কারণে মানচিত্র, পাঠ্যপুস্তক কিংবা সামুদ্রিক কার্যক্রমকে কেন্দ্র করে প্রায়ই দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক কিছুটা উন্নত হলেও ডোকডোকে ঘিরে বিরোধ এখনো স্পর্শকাতর। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় দুই দেশকে সহযোগিতার কাঠামোর মধ্যে রাখার চেষ্টা চলছে। এর মধ্যেই বিতর্কিত জলসীমায় দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক জরিপকে কেন্দ্র করে নতুন এই উত্তেজনা দুই দেশের পুরনো ভূখণ্ডগত বিরোধের সংবেদনশীলতাই আবার সামনে নিয়ে এসেছে।

জাপান-দক্ষিণ কোরিয়াডোকডো দ্বীপসামরিক উত্তেজনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!