Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পুলিশের কাঁদানে গ্যাসে অকাল গর্ভপাত ফ্রান্সে

  • স্বাস্থ্যঝুঁকেত হাজার হাজার নারী-কিশোরী
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৫৯
শেয়ার করুন:
পুলিশের কাঁদানে গ্যাসে অকাল গর্ভপাত ফ্রান্সে

ছবি: রয়টার্স

বিক্ষোভ দমনে পুলিশের নির্বিচারে ছোড়া কাঁদানে গ্যাস এবার ভয়াবহ এক মানবিক ও স্বাস্থ্য সংকটের জন্ম দিয়েছে ফ্রান্সে। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে ব্যবহৃত এই রাসায়নিক গ্যাসের বিষক্রিয়ায় অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে অকাল গর্ভপাতের মতো উদ্বেগজনক ঘটনা সামনে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে, বাতাসে মিশে থাকা এই ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে কেবল গর্ভবতী নারীরাই নন, বরং দীর্ঘমেয়াদী প্রজনন এবং শ্বাসকষ্টজনিত জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজার হাজার সাধারণ নারী ও কিশোরীও।

অ্যাক্টিভিস্ট এবং স্বাস্থ্য গবেষকরা আশঙ্কা করছেন, টিয়ার গ্যাসের ব্যাপক সংস্পর্শে আসার ফলে হাজার হাজার নারী ও কিশোরীর প্রজনন স্বাস্থ্যের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে থাকতে পারে। ফ্রান্সের বিক্ষোভে অংশ নিয়েছিলেন নাইমা দি পিয়েরো। দ্য গার্ডিয়ানকে ৪৬ বছর বয়সী স্বেচ্ছাসেবক জানিয়েছেন ,এন্ডোমেট্রিওসিসে ভুগছেন তিনি। গত তিন বছর ধরে তার ঋতুস্রাব প্রায় হয়নি বললেই চলে। তবে গত দশ দিন ধরে তিনি অনুভব করছেন অসহনীয় ব্যথা। এই ব্যথার কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটছে। ফলে রাতে তাকে ব্যথানাশক ওষুধ এবং গরম পানির থলির ওপর নির্ভর করতে হচ্ছে। তিনি বলেছেন, ‘আমি আগে কখনো এতটা ক্লান্ত বোধ করিনি। আমার চুলও পড়ে যাচ্ছে, তাই আমি মাথায় স্কার্ফ পরে থাকি।‘


ডি পিয়েরো জানিয়েছেন, শুরুতে তিনি বুঝতেই পারেননি তার শরীরে কী ঘটছে। নভেম্বরের শুরুর দিকে এই একই ধরনের উপসর্গের কথা শোনা যায় পুরো ফ্রান্সজুড়েই। একই কথা দেশটির হাজার হাজার নারী -কিশোরির মুখে। তাদের ভাষ্য , সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হওয়া সামাজিক বিক্ষোভের সময় টিয়ার গ্যাসের সংস্পর্শে আসার পর তাদের মধ্যে দেখা দেয় এই লক্ষণগুলো। গুঞ্জন ছড়াতেই মাঠে নামে ‘লাক্রিমোস দে সাং’ নামের একটি নারীবাদী গোষ্ঠী।


প্রায় ৯ হাজার ২০০ জনেরও বেশি নারী ও কিশোরীর (যাদের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে) সাক্ষ্য নেয় তারা। বিক্ষোভের সময় তারা প্রত্যেকেই টিয়ার গ্যাসের সংস্পর্শে এসেছিলেন। টিয়ার গ্যাসের সম্ভাব্য প্রজনন-সংক্রান্ত প্রভাব নিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে চলতি বছরের অক্টোবরে গঠিত হয়েছিল সংগঠনটি।


সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের মধ্যে ৯৪ শতাংশ নারী ও কিশোরী বিভিন্ন ধরনের স্ত্রীরোগজনিত উপসর্গের কথা জানিয়েছেন। গর্ভপাত সংক্রান্ত বেশ কিছু সাক্ষ্য সংগ্রহ করেছে ল্যাক্রিমোস দে সাং।


টিয়ারগ্যাসের সংস্পর্শে এসেছেন বলে জানিয়েছেন এমন ৪৭ জন গর্ভবতী অংশগ্রহণকারীর মধ্যে ১৫ জন জানিয়েছেন, তারা তাদের গর্ভস্থ সন্তান হারিয়েছেন। ১৭ জন জানিয়েছেন, তারা জরায়ুর সংকোচন, ব্যথা বা রক্তপাতের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেইসঙ্গে দুজন জানিয়েছেন, তারা জরুরি স্ত্রীরোগ সংক্রান্ত চিকিৎসার সহায়তা নিতে বাধ্য হয়েছেন।


একটি সাক্ষ্যতে একজন নারী বর্ণনা করেছেন নিজের কুকুরকে হাঁটাতে বেরোনোর সময় তিনি কাঁদানে গ্যাসের কবলে পড়েন। তিনি জানান, বেশ কয়েক মিনিট ধরে তার মুখে এই গ্যাস লেগে ছিল, যার ফলে তিনি প্রচণ্ড বমি করতে শুরু করেন এবং তার শরীর থেকে প্রচুর রক্তপাত হয়। তিনি বলেছেন, ‘গর্ভাবস্থার সাত মাসের মাথায় আমি আমার সন্তানকে হারিয়ে ফেলি।‘


প্যারিসের পোর্ট-রয়্যাল ম্যাটারনিটি হাসপাতালের জরুরি বিভাগের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. মাহা ঈদ জানিয়েছেন, ২০ অক্টোবর নিজের দায়িত্ব পালনকালে তিনি এমন বেশ কয়েকজন রোগীকে আসতে দেখেছেন, যারা অসহনীয় ব্যথা এবং এন্ডোমেট্রিওসিসের তীব্র প্রকোপে ভুগছিলেন।


ফ্রান্সে গত সেপ্টেম্বরে জঞ্জির্ন ক্লাসরুম ও শিক্ষক সংকটের প্রতিবাদে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। কয়েকদিন যেতেই সেই আন্দোলনে একে একে যোগ দেয় সাধারণ জনগণ। দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি , নিত্যপন্যের আকাশছোঁয়া দামসহ নানান সমস্যার প্রতিবাদে দেশজুড়ে চলে বিক্ষোভ। অক্টোবর মাসেও চলা এই আন্দোলনে অংশ নেয় হাজারো নারী। বিক্ষোভকারীদের আটকাতে ১৭ অক্টোবরেই ফরাসি পুলিশ ব্যবহার করে প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস। দ্য গার্ডিয়ানের শুক্রবারের প্রতিবেদনে জানানো হয় পুলিশের কাঁদানে গ্যাসের কারণে ফ্রান্সে নারীদের হয়েছে অকাল গর্ভপাত।

ফ্রান্সবিক্ষোভস্বাস্থ্য সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য