বিক্ষোভ দমনে পুলিশের নির্বিচারে ছোড়া কাঁদানে গ্যাস এবার ভয়াবহ এক মানবিক ও স্বাস্থ্য সংকটের জন্ম দিয়েছে ফ্রান্সে। দেশটিতে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে ব্যবহৃত এই রাসায়নিক গ্যাসের বিষক্রিয়ায় অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে অকাল গর্ভপাতের মতো উদ্বেগজনক ঘটনা সামনে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে, বাতাসে মিশে থাকা এই ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে কেবল গর্ভবতী নারীরাই নন, বরং দীর্ঘমেয়াদী প্রজনন এবং শ্বাসকষ্টজনিত জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন হাজার হাজার সাধারণ নারী ও কিশোরীও। অ্যাক্টিভিস্ট এব...