Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইসরায়েল থেকে আসা অস্ট্রিয়াগামী উড়োজাহাজের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২২
ইসরায়েল থেকে আসা অস্ট্রিয়াগামী উড়োজাহাজের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

ইসরায়েল থেকে অস্ট্রিয়াগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে। বোমা হামলার হুমকির পর এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল রবিবার রাতে তেল আবিব থেকে ভিয়েনাগামী উড়োজাহাজটি সোফিয়ায় অবতরণের পর যাত্রীদের নামিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। উড়োজাহাজটিকে নিরাপত্তা দিতে দেশটির বিমানবাহিনী একটি মিগ-২৯ যুদ্ধবিমানও পাঠায়।

অস্ট্রিয়ান এয়ারলাইনস বোমা হামলার হুমকির বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলার হুমকির বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে অস্ট্রিয়ান এয়ারলাইনসের এক মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটিতে ছিলেন ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু।

এয়ারবাস এ-৩২০ মডেলের উড়োজাহাজটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রবিবার সন্ধ্যায় যাত্রা শুরু করে।

ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, প্রায় তিন ঘণ্টা পর উড়োজাহাজটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

বুলগেরিয়া ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উড়োজাহাজটিতে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। হুমকির বিষয়ে সতর্কবার্তা পাওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে উড়োজাহাজটি অবতরণ করে। তখন এটি রোমানিয়ার আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছিল। পরে সোফিয়ার দিকে দিক পরিবর্তন করে।

অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা। তবে তল্লাশিতে কী পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত মাসে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। ওই উড়োজাহাজের এক পাইলট ক্যাপ্টেনের ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন উড়োজাহাজ। পরে ক্রু ও যাত্রীরা সেই অপচেষ্টা ঠেকিয়ে দেন। এরপর উড়োজাহাজটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

ছিনতাইয়ের সংকেত, জরুরি অবতরণ ফ্রাঙ্কফুর্ট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

১৪ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

কুড়াল দিয়ে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনকে হামলা, বলল আমিরাত

০৩ অক্টোবর ২০২৬

ইসরায়েলঅস্ট্রিয়াউড়োজাহাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা