Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের নেতৃত্বে জর্জিয়া মেলোনি

ইতালি থেকে শরিফুল ইসলাম টগর
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারের নেতৃত্বে জর্জিয়া মেলোনি

১৯৪৬ সালের পর ইতালিতে সরকারের পরিবর্তন বহুবার ঘটেছে; মেলোনির বর্তমান সরকার দেশটির ৬৮তম সরকার।

ইতালির রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে ইতালীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে তার নেতৃত্বাধীন সরকারই এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘসময় টানা ক্ষমতায় থাকা সরকার হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মেলোনির সরকার ক্ষমতায় থাকার ১ হাজার ৪১৩ দিন পূর্ণ করে। এর মধ্য দিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিনের রেকর্ড অতিক্রম করেন। বার্লুসকোনির দ্বিতীয় সরকার ২০০১ সালের ১১ জুন থেকে ২০০৫ সালের ২৩ এপ্রিল পর্যন্ত ক্ষমতায় ছিল।

২০২২ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে মেলোনি তার ডানপন্থি জোটকে ধরে রেখে ইতালির তুলনামূলকভাবে অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থায় বিরল ধারাবাহিকতা বজায় রেখেছেন। ১৯৪৬ সালের পর ইতালিতে সরকারের পরিবর্তন বহুবার ঘটেছে; মেলোনির বর্তমান সরকার দেশটির ৬৮তম সরকার।

রেকর্ড অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেলোনি বলেন, এই অর্জন তিনি কৃতজ্ঞতা ও গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করছেন। তার ভাষায়, রাজনৈতিক স্থিতিশীলতা শুধু একটি রেকর্ড নয়; বরং এটি এমন একটি পরিস্থিতি, যা একটি দেশকে পরিকল্পনা করা, সিদ্ধান্ত নেওয়া এবং নিজেদের প্রতিশ্রুতি পূরণের সুযোগ দেয়।

মোদির অভিনন্দন

মেলোনির এই ঐতিহাসিক অর্জনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মোদি মেলোনিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার এই মাইলফলক দেশটির জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

মোদি আরও উল্লেখ করেন, মেলোনির সঙ্গে তার বন্ধুত্ব ভারত-ইতালি বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই দেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি এবং মেলোনির আগামী দিনের সাফল্য কামনা করেন।

প্রথম নারী প্রধানমন্ত্রী থেকে ঐতিহাসিক রেকর্ড

জর্জিয়া মেলোনি শুধু ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেই ইতিহাস তৈরি করেননি, এবার দীর্ঘস্থায়ী সরকার পরিচালনার ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়লেন। ২০২২ সালের সাধারণ নির্বাচনে তার দল ‘ব্রাদার্স অব ইতালি’ নেতৃত্বাধীন জোট জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

সামনে আরও বড় পরীক্ষা

ঐতিহাসিক রেকর্ড গড়লেও মেলোনির সামনে এখন নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। ২০২৭ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতালির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ডানপন্থি রাজনৈতিক পরিসরেও নতুন প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। ফলে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ডকে ভবিষ্যতে নির্বাচনী সাফল্যে রূপ দিতে মেলোনিকে আরও কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

তবে ৪ সেপ্টেম্বর ২০২৬-এর দিনটি ইতালির রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই দিনেই জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার সিলভিও বার্লুসকোনির দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড ভেঙে প্রজাতন্ত্র-পরবর্তী ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী একটানা সরকার হিসেবে নতুন ইতিহাস গড়েছে।

ইতালিজর্জিয়া মেলোনিপ্রথম নারী প্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    advertiseadvertise