Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ফাঁস প্রতারণার জাল

লাখ পাউন্ডে ‘শিল্পী’ বানিয়ে ব্রিটেনের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

  • গোপন অনুসন্ধানে নকল শিল্পকর্ম, সাজানো প্রদর্শনী ও ভুয়া সংবাদ প্রকাশের প্রস্তাব
  • প্রতারণার অভিযোগ অস্বীকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২২:২৮
শেয়ার করুন:
লাখ পাউন্ডে ‘শিল্পী’ বানিয়ে ব্রিটেনের গ্লোবাল ট্যালেন্ট ভিসা

প্রতীকী ছবি

শিল্পী হতে প্রতিভা লাগে। লাগে সাধনা, সৃজনশীলতা। কিন্তু ব্রিটেনে নাকি টাকা থাকলেই শিল্পী হওয়া যায়! ক্যানভাসে তুলির আঁচড় না দিয়েও পাওয়া যাবে শিল্পকর্ম। প্রদর্শনী হবে নিজের নামে। সংবাদপত্রে ছাপা হবে প্রশংসা। এমনকি মিলতে পারে পুরস্কারও। সবকিছু সাজিয়ে ব্রিটেনের বিশেষ প্রতিভাধর ব্যক্তিদের ভিসা পাওয়ার ব্যবস্থা। খরচ এক লাখ পাউন্ডের বেশি। বিস্ময়কর এই প্রস্তাব উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গোপন অনুসন্ধানে। প্রশ্ন উঠেছে, প্রতিভা যাচাইয়ের ব্যবস্থায় অর্থের বিনিময়ে এমন প্রতারণার সুযোগ তৈরি হলো কীভাবে?

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি গোপন প্রতিবেদককে অর্থের বিনিময়ে শিল্পী হিসেবে পরিচয় তৈরির প্রস্তাব দেন। তিনি দাবি করেছেন, তাঁদের সম্পূর্ণ সেবা নেওয়া কোনো আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয়নি। তবে এই দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

অনুসন্ধানের কেন্দ্রে লন্ডনের ক্যানারি ওয়ার্ফের প্রতিষ্ঠান আইকেরিয়ার কনসালট্যান্সি ইউকে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি পিটার নামে পরিচিত শিলং গুয়ান। চীনা ভাষায় কথা বলা ছদ্মবেশী প্রতিবেদককে তিনি জানান, শিল্পী হওয়ার অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই। তাঁর ভাষায়, ‘আপনার সব শিল্পকর্ম আমরাই তৈরি করিয়ে দেব।’

চীনে শিল্পীদের দিয়ে ছবি, ভাস্কর্য কিংবা অন্য শিল্পকর্ম বানিয়ে ব্রিটেনে পাঠানো হবে। আবেদনকারীর নামে আয়োজন করা হবে প্রদর্শনী। সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা হবে শিল্পকর্মের প্রশংসাসূচক লেখা। পুরোনো তারিখ ব্যবহার করে দীর্ঘদিনের শিল্পী হিসেবে পরিচয় প্রতিষ্ঠার প্রস্তাবও দেন তিনি।

এমনকি প্রদর্শনীতে আবেদনকারীর হয়ে অন্য কর্মী উপস্থিত থাকতে পারবেন বলে জানান পিটার। তার দাবি, এতে ভিসার জন্য প্রয়োজনীয় পেশাগত পরিচিতি তৈরি করা সম্ভব।

প্রস্তাবিত সেবার মূল্য ছিল প্রায় ৯৮ হাজার পাউন্ড৷ ব্রিটেনে প্রযোজ্য করসহ এই অঙ্ক এক লাখ পাউন্ড ছাড়িয়ে যেত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকারও বেশি। অতিরিক্ত ২৮ হাজার পাউন্ডে চীনের একটি শিল্প পুরস্কার জেতার ব্যবস্থা করার দাবিও করেন পিটার।

তবে সংশ্লিষ্ট ফোর্বস কর্তৃপক্ষ জানিয়েছে, পুরস্কারটি বাস্তব এবং এর বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে পরিচালিত হয়। পুরস্কার কেনাবেচার অভিযোগ তারা সমর্থন করেনি।

বিশেষ প্রতিভাধর ব্যক্তিদের জন্য ব্রিটিশ সরকারের গ্লোবাল ট্যালেন্ট ভিসা চালু হয় ২০২০ সালে। বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও শিল্পকলায় বিশেষ দক্ষ ব্যক্তিদের আকৃষ্ট করাই উদ্দেশ্য। এই ভিসায় পরিবারের সদস্যদের আনা যায়। যোগ্যতা অনুযায়ী তিন বা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদনও সম্ভব।

বিবিসি জানিয়েছে, সাধারণত আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয় না। শিল্পীদের যোগ্যতা যাচাইয়ে প্রদর্শনী, সংবাদমাধ্যমের মূল্যায়ন, সুপারিশপত্র ও পেশাগত অর্জনের প্রমাণ বিবেচনা করা হয়।

প্রতারণার আরেকটি ঘটনা সামনে আসে নাইজেরিয়ায়। শিল্পসমালোচক মোলারা উড দেখতে পান, তার নামে প্রকাশিত হয়েছে দুই ব্যক্তির শিল্পকর্মের প্রশংসাসূচক প্রতিবেদন। অথচ সেগুলো তিনি লেখেননি।

নাইজেরিয়ান ট্রিবিউন জানায়, তাদের এক কর্মী অনুমতি ছাড়া বাইরের ব্যক্তির সরবরাহ করা লেখা প্রকাশ করেছিলেন। পরে প্রতিবেদনগুলো সরিয়ে নেওয়া হয়।

সিলভা এনডিফন ও আদানু ইমানুয়েল ওকোকো নামের ওই দুই নাইজেরীয় ব্যক্তি ভিসা পেয়েছিলেন। অনুসন্ধানের পর প্রতারণামূলক তথ্য ব্যবহারের অভিযোগে তাঁদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় এক নারীও অভিযোগ করেছেন, প্রযুক্তি খাতে ভিসার আবেদনের জন্য একটি প্রতিষ্ঠান তার নামে ভুয়া পুরস্কার ও অনুষ্ঠানে বক্তৃতার তথ্য তৈরি করেছিল। তবে তার আবেদন প্রত্যাখ্যাত হয়।

এদিকে অভিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান আইকেরিয়ার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, পিটার আগেই চাকরি ছেড়েছিলেন। তার বৈঠক ও বক্তব্য অনুমোদিত ছিল না। পিটারও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। সরকারের ঘোষণা, অভিবাসনব্যবস্থায় প্রতারণা সহ্য করা হবে না।

২০২৫ সালে প্রায় ছয় হাজার ৬০০ গ্লোবাল ট্যালেন্ট ভিসা দেওয়া হয়েছিল। সেই ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই এখন প্রশ্ন।

শিল্পকর্ম নকল করা যায়। পরিচিতি সাজানো যায়। প্রশংসাও কেনার প্রস্তাব দেওয়া যায়। কিন্তু প্রতিভা কি কেনা সম্ভব? ব্রিটেনের ভিসা নিয়ে এই অনুসন্ধান যেন সেই প্রশ্নই রেখে গেল। রাষ্ট্র যখন কাগজে প্রতিভার প্রমাণ খোঁজে, তখন কাগজটাই যদি প্রতারণার হাতিয়ার হয়ে ওঠে, আসল প্রতিভাবানদের মূল্যায়ন করবে কে?

ট্যালেন্ট ভিসাব্রিটেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড