Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

পরিবেশ সুরক্ষায় নতুন চুক্তির পথে সাইপ্রাস-ইসরায়েল

ওমর ফারুক, সাইপ্রাস থেকে
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২২:০১
শেয়ার করুন:
পরিবেশ সুরক্ষায় নতুন চুক্তির পথে সাইপ্রাস-ইসরায়েল

পরিবেশমন্ত্রী ক্রিস্টোস সেনেকিস, ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান পরিবেশ সুরক্ষায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন

জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক দূষণ মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে উদ্যোগ নিয়েছে সাইপ্রাস ও ইসরায়েল। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সাইপ্রাস ও ইসরায়েলের পরিবেশবিষয়ক মন্ত্রীদের মধ্যে বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বহুজাতিক সামরিক মহড়া ‘নেমেসিস ২০২৬’-এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে সাইপ্রাসের কৃষি, গ্রামীণ উন্নয়ন ও পরিবেশমন্ত্রী ক্রিস্টোস সেনেকিস এবং ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান অংশ নেন। এ সময় সাইপ্রাসে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত শুলি ডেভিডোভিচ উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবেশগত সহযোগিতা বাড়াতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক তৈরির বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এ সংক্রান্ত প্রাথমিক খসড়া তৈরির দায়িত্ব নিয়েছে সাইপ্রাস।

নতুন এই চুক্তি দুই দেশের বিদ্যমান ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোর পরিপূরক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের অভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই দেশের মন্ত্রীরা। বিশেষ করে পানির সংকট, খরা, তাপপ্রবাহ, বন্যা ও দাবানল মোকাবিলার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ ও শহরাঞ্চলের সহনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সমন্বিত পানি ব্যবস্থাপনা, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের পাশাপাশি সামুদ্রিক দূষণ প্রতিরোধে যৌথ মহড়া ও প্রশিক্ষণ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন দুই মন্ত্রী।

বৈঠকে সাইপ্রাসের পরিবেশমন্ত্রী ক্রিস্টোস সেনেকিস বলেন, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিবেশগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সমুদ্রে মানবসৃষ্ট কর্মকাণ্ড, নাশকতা কিংবা প্রাকৃতিক কারণে সৃষ্ট ঝুঁকি কোনো দেশের সীমানা মেনে চলে না। এসব মোকাবিলায় সমন্বয়, পারস্পরিক সহায়তা, প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা অত্যন্ত জরুরি।

সেনেকিস জানান, সামুদ্রিক দূষণ মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে সাইপ্রাস ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। বিশেষ করে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার মতো দুর্ঘটনা মোকাবিলায় বিশেষায়িত জাহাজ সংগ্রহসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও কার্যক্রমের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, সাইপ্রাস শুধু নিজেদের সমুদ্রসীমা সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না; বরং প্রয়োজনের সময় প্রতিবেশী দেশগুলোকেও সহযোগিতা করতে প্রস্তুত থাকতে চায়।

সেনেকিসের ভাষায়, ‘প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হয়, যখন তা বাস্তব সহযোগিতা ও পারস্পরিক সংহতির মাধ্যমে প্রকাশ পায়।’

তিনি বলেন, নেমেসিস ২০২৬ মহড়া দেখিয়েছে, কীভাবে আঞ্চলিক পরিবেশ সুরক্ষার অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপ ও কার্যকর সহযোগিতায় রূপ দেওয়া সম্ভব।

বৈঠক শেষে সাইপ্রাস ও ইসরায়েল উভয় দেশই অভিজ্ঞতা বিনিময়, যৌথ উদ্যোগ গ্রহণ এবং আঞ্চলিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সেনেকিস বলেন, ‘আজকের সাফল্য কোনো প্রচেষ্টার সমাপ্তি নয়; বরং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার এবং পূর্ব ভূমধ্যসাগরকে নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পথে এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সাইপ্রাসইসরায়েলপরিবেশ সুরক্ষা চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি