Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

লন্ডনে ইহুদিদের ওপর ছুরি হামলা, আহত ২

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:৩৯
লন্ডনে ইহুদিদের ওপর ছুরি হামলা, আহত ২

ছবি: রয়টার্স

উত্তর লন্ডনের রাস্তায় আজ বুধবার ইহুদিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ সময় দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের শিকার হয়। যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ের একাধিক ইহুদিবিদ্বেষী হামলার ধারাবাহিকতায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন ও ইসরায়েলের নেতারা দাবি জানিয়েছেন জরুরি পদক্ষেপের।

পুলিশ জানায়, আহত দুজনের একজনের বয়স সত্তরের কোঠায় এবং অন্যজনের ত্রিশের কোঠায়। হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তারা।

এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তদন্তে ‘সম্ভাব্য সব উদ্দেশ্য’ বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লন্ডনে ইহুদি লক্ষ্যবস্তুতে অগ্নিসংযোগসহ একাধিক হামলার পর এ ঘটনা ঘটল। গত অক্টোবরে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে একটি সিনাগগে গাড়ির ধাক্কায় দুজন ও হামলাকারী নিহত হন।

ব্রিটেনের প্রধান রাব্বি এফরেই ইরভিস বলেছেন, এমন ‘ঘৃণা’ মোকাবিলায় সরকারের শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপ দরকার। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, লন্ডনে ‘ইহুদি হিসেবে প্রকাশ্যে রাস্তায় হাঁটা বিপজ্জনক হয়ে উঠেছে’— তাই জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ‘গোল্ডার্স গ্রিনে এই ইহুদিবিদ্বেষী হামলা অত্যন্ত নিন্দনীয়।’

গত এক মাসে ইহুদি সংশ্লিষ্ট স্থাপনায় হামলার তদন্তে দুই ডজনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইহুদি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া এবং সিনাগগে অগ্নিসংযোগের চেষ্টা অন্তর্ভুক্ত, যার বেশিরভাগই বুধবারের ছুরিকাঘাতের ঘটনার কাছাকাছি এলাকাতেই ঘটেছে।

উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় বড় একটি ইহুদি জনগোষ্ঠী বসবাস করে এবং সাম্প্রতিক হামলাগুলোর বেশ কয়েকটি এখানেই হয়েছে। এ ছাড়া পশ্চিম লন্ডনে ইসরায়েলি দূতাবাসের আশপাশেও কিছু হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বুধবারের হামলায় আটক সন্দেহভাজনের পরিচয় ও জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসস্টপে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী ইহুদি টুপি পরা এক ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণ করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, সন্দেহভাজন ব্যক্তি পুলিশ সদস্যদের ওপরও হামলার চেষ্টা করেছিল, তবে কেউ আহত হয়নি। একই ভিডিওতে দেখা যায়, তাকে নিরস্ত্র করার সময় পুলিশ সদস্যরা বারবার তার মাথায় লাথি মারছে এবং তার কাছ থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

ইহুদিলন্ডনছুরি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    সম্পর্কের শুরুতেই প্রশ্ন, এইডস আছে কি— তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি