ইস্তাম্বুলে একটি মাধ্যমিক স্কুলে ১৫ বছর বয়সী এক ছাত্রী ছুরি হামলা চালিয়ে আট শিক্ষার্থীকে আহত করেছে। পরে আহতদের একজন মারা গেছে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা।ইস্তাম্বুলের বাসাকশেহির জেলার শেইখ শামিল ইমাম হাতিপ মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে এ হামলা হয়। হামলার আগে ১৫ বছর বয়সী ওই ছাত্রী লক্ষ্যবস্তু করা বিদ্যালয়টির ইউনিফর্ম পরে ছদ্মবেশ নিয়েছিল বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন।জেলা গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হামলাটি হয়। পরে সন্দেহভাজনকে আটক করে কর...