Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বার্নহ্যামের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৩:২২
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বার্নহ্যামের

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম। ছবি : রয়টার্স

কিয়ার স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রশ্নে তার দলের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, লেবার পার্টির পক্ষ থেকে যুদ্ধবিরতির জন্য আরও জোরালো চাপ দেওয়া উচিত ছিল। এছাড়া গাজায় হামলা বন্ধে ইসরায়েলের ওপর আরও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন সম্ভাব্য এ প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় বৃহস্পতিবার জনগণের বিভিন্ন প্রশ্নের জবাবে এক ভিডিও বিবৃতিতে অ্যান্ডি বার্নহ্যাম এই মন্তব্য করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তার দলের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছে লেবার পার্টির সংসদ সদস্যদের ব্যাপক সমর্থনে বার্নহ্যামের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতার সময়সীমা থাকলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি।

বিবৃতিতে বার্নহ্যাম বলেছেন, ‘আমি জানি অনেক মানুষ মনে করেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরুতে আমার দল সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি এবং আমি এর জন্য দুঃখিত।’

গাজায় সহিংসতায় জড়িত ইসরায়েলিদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ, ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং অস্ত্র লাইসেন্সের ওপর বিধিনিষেধ আরোপের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেছেন, ‘গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ক্রমবর্ধমান প্রমাণ পাওয়া যাচ্ছে।’

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বার্নহ্যাম বলেছেন, ‘গাজায় অসহ্য দুর্ভোগ আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি ক্ষত।’

আরও পড়ুন

১০১ বছরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ জুলাই ২০২৬

ফিলিস্তিনি শিশুদের মৃত্যুসহ নিরপরাধ মানুষকে হত্যাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য অভিহিত করে তিনি বলেছেন, ব্রিটেনকে ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগে আরও বেশি ভূমিকা রাখতে হবে।’

তিনি মনে করেন, তার দেশ যুদ্ধবিরতির আহ্বান জানাতে অত্যন্ত ধীরগতি সম্পন্ন ছিল এবং যেহেতু ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা চালিয়ে যাচ্ছে, তাই এখন এ বিষয়ে দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী করার সময় এসেছে।

একইসঙ্গে বার্নহ্যাম হামাসের ৭ অক্টোবরের হামলাকে ‘দানবীয়’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘ইহুদি-বিদ্বেষ মোকাবিলা করার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে জবাবদিহিতার আওতায় আনার কোনো বিরোধ নেই।’

২০২৫ সালের ইয়োম কিপুর হামলার কথা উল্লেখ করে বলেছেন, তিনি নিজে ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের ভয় এবং ঝুঁকির বিষয়টি অনুভব করেছেন।

বার্নহ্যামের এই মন্তব্য ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বোর্ড অব ডেপুটিজ অব ব্রিটিশ জিউস এবং জিউস লিডারশিপ কাউন্সিল (জেএলসি) তার এই বক্তব্যের প্রেক্ষিতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশের জন্য বার্নহ্যামের দলের সঙ্গে যোগাযোগ করেছে।

সূত্র: জেরুজালেম পোস্ট 

ইসরায়েল-গাজা সংঘাতঅ্যান্ডি বার্নহামসম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই