Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ইউরোপ

এআইকাণ্ডে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীর সনদ স্থগিত

ইরফান রহমান, লন্ডন
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২০:৪৮
এআইকাণ্ডে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীর সনদ স্থগিত

ফেসবুক থেকে সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এক আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে দেশটির আইনজীবী নিয়ন্ত্রক সংস্থা। পেশাগত দায়িত্ব পালনে গুরুতর প্রশ্ন ওঠায় ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমানকে ছয় মাসের জন্য আইন পেশা থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি) জানিয়েছে, একটি স্বাধীন অন্তর্বর্তীকালীন প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮ মে থেকে তার স্থগিতাদেশ কার্যকর হয়েছে। নির্ধারিত ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিষয়টি আবার পর্যালোচনার জন্য আরেকটি শুনানিও অনুষ্ঠিত হবে।

তবে কী ধরনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি। বিএসবির পক্ষ থেকে বলা হয়েছে, মামলাটি এখনো প্রক্রিয়াধীন থাকায় এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা সমীচীন নয়।

সংস্থাটির যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিভাগের প্রধান গ্রাহাম ব্লাক টেলিফোনে আগামীর সময়কে জানান, আইনজীবীদের সম্ভাব্য অসদাচরণসংক্রান্ত অভিযোগ বা তদন্তের উৎস নিয়ে তারা সাধারণত কোনো মন্তব্য করেন না। শুধু কোনো মামলা আনুষ্ঠানিকভাবে ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে গেলে এবং জনসমক্ষে শুনানির জন্য নির্ধারিত হলে সে তথ্য প্রকাশ করা হয়।

গত বছর মুজিবুর রহমানকে ঘিরে আলোচনার সূত্রপাত হয় একটি অভিবাসনসংক্রান্ত মামলার শুনানিতে। সে সময় লন্ডনের আপার ট্রাইব্যুনাল তার দাখিল করা আইনি নথিতে একটি মামলার নজির খুঁজে পায়, যা বাস্তবে অস্তিত্বই রাখে না।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, আপিলের খসড়ায় উল্লেখ করা মামলাটির তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার চ্যাটজিপিটি থেকে নেওয়া হয়েছিল। কিন্তু আদালতে জমা দেওয়ার আগে সেই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি।

শুনানির সময় প্রথমদিকে তিনি ওই উদ্ধৃতির উৎস নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিলেও পরে স্বীকার করেন যে তথ্যটি চ্যাটজিপিটির মাধ্যমে পাওয়া এবং তা যাচাই ছাড়াই ব্যবহার করা হয়েছিল।

রায়ে ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন, আদালতের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক দায়িত্ব। যাচাই-বাছাই ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে পাওয়া তথ্য ব্যবহার বিচারপ্রক্রিয়াকে বিভ্রান্ত করতে পারে এবং এটি পেশাগত দায়িত্ববোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ৷

তবে আদালত মনে করে, ঘটনাটি পরিকল্পিতভাবে ভুয়া মামলা তৈরি করে উপস্থাপনের পর্যায়ে পড়ে না। ফলে আদালত অবমাননা বা ফৌজদারি তদন্তের প্রয়োজন দেখা দেয়নি। এরপরও বিষয়টি আইন পেশার মর্যাদা ও জনআস্থার সঙ্গে সম্পর্কিত হওয়ায় তদন্তের জন্য বার স্ট্যান্ডার্ডস বোর্ডের কাছে পাঠানো হয়।

মুজিবুর রহমান বর্তমানে বাংলাদেশ ল’ সোসাইটি ইউকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি পেশাজীবী সংগঠন।

যুক্তরাজ্যের আইনজীবীদের পেশাগত আচরণ, নৈতিক মানদণ্ড ও প্রশিক্ষণব্যবস্থা তদারকির দায়িত্ব পালন করে বার স্ট্যান্ডার্ডস বোর্ড। কোনো আইনজীবীর বিরুদ্ধে অসদাচরণ, ভুয়া তথ্য প্রদান বা দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ প্রমাণিত হলে সংস্থাটি সতর্কবার্তা, অর্থদণ্ড, সাময়িক বরখাস্ত কিংবা স্থায়ীভাবে সনদ বাতিলের মতো ব্যবস্থা নিতে পারে।

যুক্তরাজ্যএআইকাণ্ডবাংলাদেশি বংশোদ্ভূতআইনজীবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    হরমুজ স্বাভাবিক করাই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য বললেন ভ্যান্স, তেলের দাম আরও বাড়ল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    নেপাল-চীনে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৫

    advertiseadvertise