Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ডাবলিনে গাড়ির স্ক্র্যাপইয়ার্ডে ভয়াবহ আগুন, পুড়েছে শত শত গাড়ি

সজল মিত্র রিচার্ড, আয়ারল্যান্ড থেকে
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৫:৩৫
ডাবলিনে গাড়ির স্ক্র্যাপইয়ার্ডে ভয়াবহ আগুন, পুড়েছে শত শত গাড়ি

প্রতীকী ছবি

আয়ারল্যান্ডের ডাবলিনের উত্তরাঞ্চলে একটি গাড়ির স্ক্র্যাপইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত গাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে ব্যালিবফের উইম্বলটাউন এলাকার ওই স্ক্র্যাপইয়ার্ডে আগুন লাগে। আগুনের কালো ধোঁয়া প্রায় ২০ কিলোমিটার দূরের ডাবলিন শহর থেকেও দেখা যায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ১৯ মিনিটে আগুন লাগার খবর পায় জরুরি সেবা বিভাগ। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্ক্র্যাপইয়ার্ডে থাকা পুরোনো গাড়ি ও বিপুলসংখ্যক টায়ারে আগুন ধরে যাওয়ায় পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

প্রাথমিকভাবে ডাবলিন ফায়ার ব্রিগেড পাঁচটি অগ্নিনির্বাপণ গাড়ি ও একটি পানিবাহী ট্যাংকার নিয়ে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় সেখানে আটটি ইউনিট মোতায়েন করা হয়। এর মধ্যে ছিল পাঁচটি অগ্নিনির্বাপণ গাড়ি, একটি ফোম ইউনিট ও দুটি পানিবাহী ট্যাংকার। আগুন নিয়ন্ত্রণে ডাবলিন ফায়ার ব্রিগেডকে সহায়তা করে মিথ ফায়ার সার্ভিস এবং ডাবলিন বিমানবন্দর ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

আগুনের ধোঁয়া ব্যালিবফের আশপাশের এলাকা ছাড়িয়ে লাস্ক, সোর্ডস, ডোনাবেট এবং প্রায় ২০ কিলোমিটার দূরের ডাবলিন শহরের কেন্দ্র থেকেও দেখা যায়। ধোঁয়ার প্রভাব পড়তে পারে—এমন এলাকার বাসিন্দাদের জানালা ও দরজা বন্ধ রাখার পরামর্শ দেয় ডাবলিন ফায়ার ব্রিগেড।

অগ্নিকাণ্ডের কারণে আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। তবে ডাবলিন ফায়ার ব্রিগেডের প্রধান অগ্নিনির্বাপণ কর্মকর্তা গ্রে ও'ডোয়ার বলেছেন, বাড়িগুলো সরাসরি আগুনের ঝুঁকিতে ছিল না। ধোঁয়া এবং আগুনে বিভিন্ন বস্তু ছিটকে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর কাজটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্ক্র্যাপইয়ার্ডে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি পথ ছিল। এর পাশাপাশি সেখানে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিপুলসংখ্যক গাড়ির টায়ার পুড়ে যাওয়ায় আগুনের তীব্রতার পাশাপাশি কালো ধোঁয়াও বেড়ে যায়।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ডাবলিন ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরপর মিথ ফায়ার সার্ভিস এবং ডাবলিন বিমানবন্দর ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যদের সরিয়ে নেওয়া হয়। তবে ডাবলিন ফায়ার ব্রিগেডের দুটি অগ্নিনির্বাপণ গাড়ি, একটি পানিবাহী ট্যাংকার এবং একজন জেলা কর্মকর্তা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

শনিবার সকালেও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ছাই ও ধ্বংসস্তূপের নিচে থাকা আগুনের উৎসগুলো পুরোপুরি ঠান্ডা করতে বিশেষ কার্যক্রম চালানো হয়।

ডাবলিন ফায়ার ব্রিগেডের প্রধান কর্মকর্তা গ্রে ও'ডোয়ার গতকাল বলেছেন, আগুনে প্রায় ৯০০ থেকে ১ হাজার গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। বিপুলসংখ্যক টায়ার পুড়ে যাওয়ায় আগুনের সময় প্রচণ্ড ঘন কালো ধোঁয়া তৈরি হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণও এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের কয়েকটি সড়কও প্রায় দেড় দিন ধরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ডাবলিনআগুনআয়ারল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে