প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বন্ধন দৃঢ় করতে আয়ারল্যান্ডের
রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম একুশে বইমেলা। মাতৃভাষার প্রতি ভালোবাসা,
শেকড়ের টান এবং বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার
প্রত্যয়ে আয়োজিত এ বইমেলাকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও প্রত্যাশার
আবহ।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আগামী ১৮ অক্টোবর, রবিবার, দুপুর ১২টা থেকে
অনুষ্ঠিত হবে পঞ্চম একুশে বইমেলা। ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয়ের স্টোকস বিল্ডিংয়ে আয়োজিত
এ বই...