Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কুহক

দ্বিতীয় দাফন

ইসমত জাহান
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:০০
দ্বিতীয় দাফন

পাথরের ফাটল গলে হেঁটে বেড়াতে দেখা যায় এক বিশাল কুকুরের অশরীরী ছায়া

রাত তখন গভীর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের বুক চিরে বয়ে চলা বাতাসের শোঁ শোঁ শব্দ আর মেঘের আড়ালে ঢাকা চাঁদের আলোয় গ্লাসনেভিন গোরস্তানের লোহাঝালাই করা বিশাল গেটগুলো কেমন যেন এক অন্য পৃথিবীর ইশারা দেয়। দিনের বেলা এটি একটি ঐতিহাসিক সংগ্রহশালা হলেও, ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁলেই এখানকার ১২৪ একরের প্রতিটি প্রান্তর পরিণত হয় এক ভয়ংকর অতিলৌকিক রাজ্যে। ঝাপসা কুয়াশা, পাথরে খোদাই করা ক্রুশগুলোর দীর্ঘ ছায়া আর ভিন্টেজ ক্রিপ্টগুলোর পেছনে লুকিয়ে থাকা অদৃশ্য দৃষ্টি— সব মিলিয়ে এক গা-ছমছমে শিহরন খেলে যায় মেরুদণ্ডে।

এই বিশাল কবরখানার শত শত অশরীরী কাহিনির মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ও রক্ত হিম করা গল্পটি একটি কুকুরের। ১৮৬১ সালের এক ভয়াল ঝড়ের রাতে ডাবলিনের ডান লাওঘায় আছড়ে পড়েছিল ‘দ্য নেপচুন’ নামের একটি জাহাজ। প্রবল জলোচ্ছ্বাসের মুখে জাহাজটিকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় ক্যাপ্টেন জন ম্যাকনিল বয়েডের। তার মরদেহ যখন সমুদ্র থেকে উদ্ধার করা হয়, তখন তার পাশেই পাহারা দিচ্ছিল তার পোষা বিশাল নিউফাউন্ডল্যান্ড জাতের কুকুরটি।

ক্যাপ্টেনের মরদেহ গ্লাসনেভিন গোরস্তানে সমাহিত করার পরদিন থেকেই শুরু হয় সেই মর্মান্তিক অপেক্ষা। দিন যায়, রাত আসে, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে কুকুরটি তার প্রভুর কবরের ওপর থেকে একচুলও নড়েনি। অবশেষে ক্ষুধা ও গভীর শোকে কবরের পাশেই মারা যায় সে। কিন্তু মৃত্যুর পরেও কি তার সেই আনুগত্য ফুরিয়েছিল?

স্থানীয়দের বিশ্বাস, আজও ফুরোয়নি! গ্লাসনেভিনের ঘন কুয়াশাচ্ছন্ন রাতে আজও পাথরের ফাটল গলে হেঁটে বেড়াতে দেখা যায় এক বিশাল কুকুরের অশরীরী ছায়া। মাঝরাতে কবরের ওপর দিয়ে তার নখের খটখট শব্দ আর নুড়িপাথরের ওপর নরম পায়ের আওয়াজ শুনতে পান নৈশপ্রহরীরা। সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালে ক্যাপ্টেনের স্ট্যাচুর আশপাশেও নাকি মাঝেমধ্যে শোনা যায় এক অদৃশ্য কুকুরের দীর্ঘশ্বাস আর নিঃশব্দ কান্নার আওয়াজ!

শুধু সেই বিশ্বস্ত কুকুরটিই নয়, গ্লাসনেভিনের অলিগলি যেন হেঁটে বেড়ায় শত শত অতৃপ্ত আত্মা। কবরখানার কর্মীরা বারবার বলেছেন, দিনের বেলা ঝকঝকে পরিবেশ থাকলেও রাত নামলেই সেখানে শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। কোনো দৃশ্যমান মানুষ নেই, অথচ পাথুরে চত্বরে ইকো তুলে বেড়ায় খালি পায়ে হেঁটে যাওয়ার জোরালো শব্দ। কেউ কানের কাছে ফিসফিস করে নাম ধরে ডেকে ওঠে, আবার কেউ পেছন থেকে ডাকতে থাকে অচেনা ভাষায়।

কখনোবা দেখা যায়, উনিশ শতকের ভিক্টোরিয়ান আমলের ভারী কালো শোকের পোশাকে সেজে থাকা কিছু নারী মূর্তি হঠাৎ করেই কোনো বিশাল মনোলিথ বা মোসোলিয়ামের আড়ালে মিলিয়ে যাচ্ছে। গ্লাসনেভিনের মাটির সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা, যা বিশ্বাস করতেও বুক কেঁপে ওঠে। ১৭০৫ সালে মারা যান মারজরি ম্যাককল। তাকে সৎকার করার কয়েক ঘণ্টার মধ্যেই গোরস্তানে হানা দেয় একদল লোভী বডি স্ন্যাচার। কবরের মাটি খুঁড়ে মৃতদেহটি তোলার পর তারা মারজরির আংটি পরানো আঙুলটি কেটে নেওয়ার চেষ্টা করতেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা— কোমা বা ক্যাটাতোনিয়া থেকে হঠাৎ জেগে ওঠেন মারজরি!

আতঙ্কে চিৎকার করে পালিয়ে যায় সেই নরপিশাচরা। কোনোমতে নিজের বাড়িতে ফিরে দরজায় কড়া নাড়লে দরজা খুলেই ভয়ে অজ্ঞান হয়ে মারা যান তার স্বামী! মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মারজরি এরপর আরও বহু বছর বেঁচে ছিলেন। মৃত্যুর পর তাকে যখন আবার বেলফাস্টের শ্যাংকহিল গোরস্তানে সমাহিত করা হয়, তখন আজও তার পাথরে খোদাই করা রয়েছে সেই হিমশীতল বাক্যটি: ‘Margorie McCall, Lived Once, Buried Twice.’

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আয়ারল্যান্ডের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলোর সাক্ষী এই গ্লাসনেভিন। ১৮৪০-এর দশকের ‘গ্রেট ফ্যামিন’ বা ভয়াবহ দুর্ভিক্ষের সময় হাজার হাজার ক্ষুধার্ত মানুষের মৃতদেহ এখানে গণকবরে ফেলা হয়েছিল। নামহীন সেই লাখো মানুষের আর্তনাদ যেন মিশে আছে এখানকার বাতাসে। কলেরা মহামারীর দিনে তাড়াহুড়ো করে মাটিচাপা দেওয়া মৃতরা কিংবা দূর-দূরান্তের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা অচেনা সৈনিকদের দীর্ঘশ্বাস— সব মিলিয়ে গ্লাসনেভিনের মাটি এতটাই শোক ও যন্ত্রণায় ভারী যে, তা আজও শান্ত হতে পারেনি।

আয়ারল্যান্ডরাজধানীডাবলিনগ্লাসনেভিনগোরস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে