Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ধর্মীয় বিশ্বাসের কারণে উচ্চশিক্ষায় বাধা দূর করতে নতুন উদ্যোগ

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদ ছাড়া ঋণ দেবে ব্রিটেন

  • ছয় বিশ্ববিদ্যালয়ে সুদ ছাড়া শিক্ষাঋণের নতুন ব্যবস্থার প্রচার
  • সুদ না থাকলেও প্রচলিত ঋণের সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে
ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২২:২৬
শেয়ার করুন:
মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদ ছাড়া ঋণ দেবে ব্রিটেন

ফাইল ছবি

উচ্চশিক্ষার স্বপ্ন আছে। কিন্তু পড়াশোনার খরচ জোগানোর সামর্থ্য নেই। উপায় শিক্ষাঋণ। অথচ সেই ঋণের সুদ ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। ফলে ইচ্ছা থাকলেও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থেকে পিছিয়ে পড়েন অনেক মুসলিম শিক্ষার্থী। তাদের জন্য এবার সুদ ছাড়া শিক্ষাঋণের ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন। তবে সরকারের উদ্যোগ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, এতে কি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হবে?

মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয় সুদবিহীন শিক্ষাঋণের নতুন ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীদের জানাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো ব্রিস্টল, লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জেস, নিউক্যাসল ও ডি মন্টফোর্ট। তবে এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে এই ঋণ দেওয়া শুরু হয়নি।

ইসলামী শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণ নিতে চান না। তাঁদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই সরকার নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে।

তবে সুবিধাটি শুধু মুসলিমদের জন্য নয়। নির্ধারিত শর্ত পূরণ করলে যেকোনো ধর্মের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

বাংলাদেশিরা কী সুবিধা পাবেন?

ব্রিটিশ সরকারের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কিংবা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা যোগ্যতা পূরণ করলে এই সুবিধা পাবেন। সাধারণভাবে ইংল্যান্ডে বসবাস এবং পড়াশোনা শুরুর আগে যুক্তরাজ্যে অন্তত তিন বছর থাকার শর্তও রয়েছে। বিশেষ কিছু অভিবাসন মর্যাদার ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে।

তবে বাংলাদেশ থেকে শুধু শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত এই ঋণ পাবেন না। কারণ, বিকল্প ব্যবস্থাতেও প্রচলিত সরকারি শিক্ষাঋণের যোগ্যতার শর্তই প্রযোজ্য।

কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা?

সরকার শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাপনের খরচ দেবে। পড়াশোনা শেষে আয় শুরু হলে তাঁরা ধীরে ধীরে অর্থ ফেরত দেবেন। তবে সুদের পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ অবদান হিসেবে জমা দেবেন।

সরকারের দাবি, প্রচলিত শিক্ষাঋণ ও নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মোট পরিশোধের নিয়ম সমান থাকবে। অর্থাৎ সুদ না থাকলেও কম অর্থ ফেরত দেওয়ার বিশেষ সুবিধা নেই।

শিক্ষার্থীদের ফেরত দেওয়া অর্থ পৃথক তহবিলে জমা হবে। সেই অর্থ দিয়ে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের সহায়তা করা হবে।

কেন বিতর্ক?

ব্রিটেনের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকের নেত্রী সুয়েলা ব্রেভারম্যানের অভিযোগ, এই উদ্যোগ শিক্ষাব্যবস্থায় দুই ধরনের নিয়ম তৈরি করতে পারে। শিক্ষার্থীরা অর্থ ফেরত দিতে না পারলে সরকারি তহবিলের ওপর চাপ বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

প্রকল্প তৈরিতে তিন লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি সরকারি অর্থ ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

তবে ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করেছে। সরকারের বক্তব্য, কোনো ধর্মের শিক্ষার্থীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে না। একই পরিস্থিতিতে সবাই সমপরিমাণ অর্থ পাবেন এবং একই নিয়মে তা ফেরত দেবেন।

এই উদ্যোগের পরিকল্পনা শুরু হয়েছিল ২০১৩ সালে। পরে ২০১৭ সালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করা হয়। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন শিক্ষাঋণব্যবস্থা চালুর পর যত দ্রুত সম্ভব এই সুবিধা চালু করা। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

মুসলিম শিক্ষার্থীব্রিটেনসুদ ছাড়া শিক্ষাঋণরিফর্ম ইউকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    অবশেষে মুখ খুললেন অনন্ত জলিল

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড

    ১০ কোটি টাকার সেতু এখন বাসস্ট্যান্ড