Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কিয়েভে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক

ক্রিমিয়া সেতুতে হামলা ‘ন্যায্য জবাব’, বললেন জেলেনস্কি

  • ইউক্রেনের ১০৯টি হামলার ঘটনার পাল্টা জবাব ক্রিমিয়ায়, দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের
  • সেতুতে সামরিক সরঞ্জাম পরিবহনের অভিযোগ, পুতিনের বক্তব্য প্রত্যাখ্যান
  • রুশ হামলায় নিহত শিশুসহ দুজন, আহত অন্তত ৬০
  • ইউক্রেনকে আরও ৫০ কোটি পাউন্ডের সামরিক সহায়তা ব্রিটেনের
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২১:২৬
শেয়ার করুন:
ক্রিমিয়া সেতুতে হামলা ‘ন্যায্য জবাব’, বললেন জেলেনস্কি

ক্রিমিয়া সেতুর একাংশ ভেঙে পড়েছে কৃষ্ণসাগরের জলে। পাল্টা আঘাতে কেঁপে উঠছে ইউক্রেনের শহরগুলো। মস্কোর হুঁশিয়ারি, কিয়েভের প্রত্যাঘাত। যুদ্ধের এই নতুন উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া জবাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রিমিয়া সেতুতে হামলাকে ‘সম্পূর্ণ ন্যায্য প্রতিক্রিয়া’ বলে দাবি করেছেন তিনি। তার অভিযোগ, ইউক্রেনের বিভিন্ন সেতুতে ১০৯ বার হামলা চালিয়েছে রাশিয়া। সেই আক্রমণের জবাবেই ক্রিমিয়ায় আঘাত হেনেছে কিয়েভ।

শনিবার (২১ নভেম্বর) বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এসব কথা বলেহেন জেলেনস্কি।

পুতিনের দাবি, রাশিয়া ও অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী কার্চ সেতুটি শুধু বেসামরিক কাজে ব্যবহৃত হয়। সেই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি।

তার কথায়, ‘শুধু পুতিনের কথা নয়, বাস্তব প্রমাণও রয়েছে।’ সেতুটি দিয়ে রুশ ট্যাংক, সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম পরিবহনের ছবিও ইন্টারনেটে পাওয়া যায় বলে দাবি করেছেন তিনি।

জেলেনস্কির কটাক্ষ, ‘পুতিন ইন্টারনেট ব্যবহার করলে নিজেই দেখতে পেতেন।’

চলতি সপ্তাহে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সেতুর মাঝের সড়কাংশ এবং একটি সহায়ক খিলান ভেঙে সাগরে পড়ে। ফলে সড়কপথে চলাচল বন্ধ হয়ে যায়।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। পরে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সেতুটি নির্মাণ করা হয়। সামরিক রসদ পরিবহনেও এর গুরুত্ব রয়েছে।

জেলেনস্কির সঙ্গে বৈঠকে স্ট্রিটিং বলেছেন, ইউক্রেনের পাশে ঐক্যবদ্ধ রয়েছে ইউরোপ। তার বক্তব্য, ‘পুতিন যত আমাদের বিভক্ত করার চেষ্টা করবেন, আমরা তত দৃঢ় হব।’

শুক্রবার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনাকে ‘জঘন্য উসকানি’ আখ্যা দেন তিনি। পুতিনকে ‘নির্মম খুনি’ উল্লেখ করে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনের নকশায় তৈরি আক্রমণকারী ড্রোন এবার ব্রিটেনেই উৎপাদিত হবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াতে চলতি সপ্তাহে অতিরিক্ত ৫০ কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার রাতে জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাত বছরের এক শিশু এবং ২০ বছরের এক নারী চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। আহত অন্তত ৬০ জন।

জেলেনস্কির অভিযোগ, এসব হামলাই প্রমাণ করে যুদ্ধ থামানোর সদিচ্ছা নেই পুতিনের।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন এখনো চলছে। চীনে তিন পরাশক্তির শান্তিবৈঠক এবং ইউরোপে নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যেও থামেনি যুদ্ধ।

ক্রিমিয়ার ভাঙা সেতু আর ইউক্রেনের বিধ্বস্ত শহরগুলো সেই বাস্তবতারই সাক্ষী। শান্তি প্রতিষ্ঠার আলোচনা চলছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে এখনো প্রাধান্য পাচ্ছে ক্ষেপণাস্ত্র, প্রতিশোধ আর পাল্টা আঘাত।

জেলেনস্কিক্রিমিয়া সেতু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা