Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

৮০০ বছরের পুরনো মাথার খুলি নিয়ে পালাল চোর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:২৮
শেয়ার করুন:
৮০০ বছরের পুরনো মাথার খুলি নিয়ে পালাল চোর

চুরি হওয়া মাথার খুলিটি সেন্ট জডিস্লাভা অব লেমবার্কের বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত।

চেক প্রজাতন্ত্রের একটি গির্জা থেকে ৮০০ বছরের পুরনো একটি মাথার খুলি নিয়ে গেছে অজ্ঞাতনামা এক চোর। গত মঙ্গলবার (১২ মে) রাজধানী প্রাগ থেকে ১১০ কিলোমিটার উত্তরের জাবলোন ভি পডজেস্তেডি নামক শহরের সেন্ট লরেন্স এবং সেন্ট জডিস্লাভা ব্যাসিলিকায় ঘটে চুরির এ ঘটনা।

গতকাল বুধবার (১৩ মে) চেক পুলিশ এই চাঞ্চল্যকর চুরির বিষয়টি নিশ্চিত করেছে। চুরি হওয়া মাথার খুলিটি সেন্ট জডিস্লাভা অব লেমবার্কের বলে ধারণা করা হচ্ছে।

গির্জার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা এক ব্যক্তি দুই হাতে মাথার খুলিটি নিয়ে গির্জার বেঞ্চগুলোর মাঝখান দিয়ে দৌড়ে পালিয়েছেন।

পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে। সংস্থাটির এক নারী মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত নন। ভিডিও ফুটেজটি আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন

গরু চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২

১০ মে ২০২৬

এই চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন প্রাগের আর্চবিশপ স্ট্যানিস্লাভ প্রিবিল।

সংবাদ সংস্থা সিটিএকেকে তিনি বলেছেন, এটি অত্যন্ত খারাপ একটি সংবাদ। তীর্থযাত্রীরা এই মাথার খুলিটিকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমি বিশ্বাসই করতে পারছি না, দিনের আলোয় কেউ একটি গির্জা থেকে এমন একটি পবিত্র নিদর্শন চুরি করতে পারে।

সেন্ট জডিস্লাভা অব লেমবার্ক ১২২০ থেকে ১২৫২ সাল পর্যন্ত জীবিত ছিলেন। দরিদ্রদের সেবা এবং দয়ালু স্বভাবের জন্য তিনি ইতিহাসে পরিচিত। ১৯৯৫ সালে পোপ জন পল (দ্বিতীয়) তাকে আনুষ্ঠানিকভাবে সেন্ট হিসেবে ঘোষণা করেন।

সূত্র : সিএনএন

ইউরোপচুরিসিসিটিভি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’