Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভোটে জয়ী লুলার সামনে ৫ চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২
ভোটে জয়ী লুলার সামনে ৫ চ্যালেঞ্জ

ব্রাজিলের সাও পাওলোতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের দিন নিজ বাসভবনের বাইরে এক সমর্থককে আলিঙ্গন করছেন লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোয় প্রত্যাশার চেয়েও ভালো করেছে ব্রাজিলের অর্থনীতি। বেকারত্ব নেমেছে রেকর্ড নিচে। মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বেড়েছে মজুরি। অর্থনীতির প্রবৃদ্ধিও অনেক পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

তারপরও স্বস্তিতে থাকার সুযোগ নেই প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার।

নির্বাচনে জয়ী হয়ে চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন বামপন্থী এ নেতা। জানুয়ারিতে নতুন মেয়াদ শুরু করবেন তিনি। কিন্তু এবার তাকে এমন কয়েকটি অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হবে, যেগুলোর সহজ সমাধান নেই।

সবচেয়ে বড় সমস্যা সরকারি ঋণ। এর সঙ্গে রয়েছে উচ্চ সুদ ও মূল্যস্ফীতি। সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের ঋণের বোঝাও বাড়ছে। আর এসব সমস্যা সমাধানের জন্য যেসব সংস্কার দরকার, সেগুলো পাস করানোও কঠিন হবে। কারণ কংগ্রেসের দুই কক্ষেই শক্তিশালী অবস্থানে থাকবে বিরোধীরা।

সরকারি ঋণ দ্রুত বাড়ছে

লুলার বর্তমান মেয়াদে ব্রাজিলের সরকারি ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় ১০ শতাংশ পয়েন্টের বেশি বেড়েছে। এখন ঋণের পরিমাণ জিডিপির ৮২ শতাংশের বেশি।

ঋণ যত বাড়ছে, সরকারের ঋণ নেওয়ার খরচও তত বাড়ছে।

সমস্যাটি অবশ্য নতুন নয়। ব্রাজিলের বাজেটের বড় অংশ এমন খাতে ব্যয় হয়, যেখানে সরকার সহজে কাটছাঁট করতে পারে না। বর্তমানে কেন্দ্রীয় বাজেটের ৮ শতাংশেরও কম অর্থ প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানোর সুযোগ রয়েছে।

লুলা কখনো ঋণ নিয়ে উদ্বেগকে খুব বেশি গুরুত্ব দেননি। তার যুক্তি, অর্থনীতি দ্রুত বাড়লে ঋণের সমস্যাও নিয়ন্ত্রণে আসবে।
নির্বাচনী র‍্যালিতে লুলা ডি সিলভা। ফাইল ছবি / রয়টার্সতার সরকার বর্তমান বাজেটের নিয়ম বহাল রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এ নিয়মে সরকারি ব্যয় বৃদ্ধির সীমা এবং বাজেটের প্রাথমিক ভারসাম্যের লক্ষ্য নির্ধারণ করা আছে।

কিন্তু সেই লক্ষ্য পূরণ সহজ হবে না।

লুলা মূল্যস্ফীতির চেয়ে দ্রুত ন্যূনতম মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ন্যূনতম মজুরি বাড়লে পেনশনের ব্যয়ও বাড়ে। এরই মধ্যে সামাজিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন ব্যয়ের প্রতিশ্রুতিও রয়েছে।

ফলে লুলার সামনে কঠিন হিসাব— একদিকে মানুষের জন্য ব্যয় বাড়াতে হবে, অন্যদিকে সরকারি ঋণ নিয়ন্ত্রণ করতে হবে।

সুদ বেশি, মূল্যস্ফীতিও পুরোপুরি নিয়ন্ত্রণে নেই

ব্রাজিলে সুদের হার এখনও ১৩ দশমিক ৭৫ শতাংশ। এত উচ্চ সুদের পরও বার্ষিক মূল্যস্ফীতি ৪ দশমিক ৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৩ শতাংশ। সহনীয় সর্বোচ্চ সীমা ৪ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি এখনও সেই সীমার ওপরে।

অর্থনীতির চাকা ধীর হবার লক্ষণ দেখা দেওয়ায় গত মাসে টানা পঞ্চমবারের মতো সুদ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও বাজারের ধারণা, ২০২৯ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ৩ শতাংশের লক্ষ্যের ওপরে থাকতে পারে।

লুলা চান সুদ আরও কমুক। একই সঙ্গে সামাজিক কর্মসূচিতেও কাটছাঁট করতে চান না— আর এখানেই বড় সমস্যা।

ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক যুবক। ফাইল ছবি / রয়টার্সঅনেক অর্থনীতিবিদের মতে, সরকারি ব্যয় কমানো না হলে দ্রুত সুদ কমানো কঠিন হবে। ফলে সামাজিক ব্যয় ঠিক রেখে কীভাবে বাজেটে শৃঙ্খলা আনা হবে, সেটিই নতুন সরকারের বড় পরীক্ষা।

ঋণের চাপে সাধারণ মানুষ ও ব্যবসা

অর্থনীতির বড় সূচক ভালো হলেও অনেক ব্রাজিলিয়ানের দৈনন্দিন জীবন সেই চিত্রের সঙ্গে মিলছে না।

দেশটিতে প্রায় ৮ কোটি ৪০ লাখ মানুষ ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে পারছেন না। একই অবস্থায় রয়েছে প্রায় ৯৩ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান। ঋণ তথ্য সংস্থা সেরাসার হিসাবে, দুটিই রেকর্ড।

উচ্চ সুদ এ সংকট আরও বাড়িয়েছে। ফলে বেকারত্ব কমা এবং প্রকৃত মজুরি বাড়ার পরও জীবনযাত্রার খরচ নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে।

লুলা আবার ঋণগ্রস্ত মানুষের জন্য সহায়তা কর্মসূচি নিতে চান। পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকের কাছ থেকে সমস্যায় থাকা ব্যক্তিগত ঋণ ছাড়ে কিনে নেওয়ার ব্যবস্থা করা হবে। কিছু ক্ষুদ্র ব্যবসায়ীর করের ঋণও মওকুফ করার পরিকল্পনা রয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ সাময়িক স্বস্তি দিতে পারে। ঋণ সমস্যার মূল কারণ দূর করবে না।

কংগ্রেসে কঠিন লড়াই

অর্থনীতি ঠিক করতে শুধু পরিকল্পনা করলেই হবে না। সেগুলো বাস্তবায়নে কংগ্রেসের সমর্থনও প্রয়োজন।

আর এখানেই লুলার জন্য বড় রাজনৈতিক বাধা।

গতকাল রবিবারের নির্বাচনে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়েছেন লুলা। কিন্তু কংগ্রেসে পরিস্থিতি তার অনুকূলে নয়।
ব্রাজিলের বিরোধী নেতা ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। ফাইল ছবি / রয়টার্সব্রাজিলে ১৯৮০-এর দশকে গণতন্ত্র ফেরার পর এবার সবচেয়ে রক্ষণশীল আইনসভাগুলোর একটি নির্বাচিত হয়েছে। বলসোনারোর লিবারেল পার্টি ও তাদের মিত্ররা কংগ্রেসের দুই কক্ষেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে।

ফলে লুলার অর্থনৈতিক পরিকল্পনা পাস করানো কঠিন হতে পারে।

তার সরকার বিভিন্ন খাতে দেওয়া কর ছাড় কমাতে চায়। কিন্তু আইনপ্রণেতারা এর আগেও করের কার্যকর বোঝা বাড়ে— এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন।

বর্তমান মেয়াদেই সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক ও প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়োগে সিনেটের অনুমোদন পেতে সমস্যায় পড়েছেন লুলা।

নতুন কংগ্রেসে সেই কাজ আরও কঠিন হতে পারে।

করব্যবস্থার সংস্কার, কিন্তু অনিশ্চয়তাও বড়

লুলার সামনে আরেকটি বড় পরীক্ষা ব্রাজিলের নতুন করব্যবস্থা।

২০২৩ সালে কংগ্রেসে বড় ধরনের ভোগকর সংস্কার পাস করাতে সক্ষম হয়েছিলেন তিনি। এর আওতায় নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।

কিন্তু এখনো কার্যকর করহার জানায়নি সরকার। স্বাধীন বিশ্লেষকদের ধারণা, হারটি প্রায় ২৮ শতাংশ হতে পারে।

আরেকটি কর নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুন

ফ্লাভিওকে হারিয়ে চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

২৬ অক্টোবর ২০২৬

সিগারেট ও অ্যালকোহলের মতো স্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর বলে বিবেচিত পণ্যের ওপর নতুন কর আরোপের পরিকল্পনা রয়েছে। কিন্তু নির্বাচনের আগে মানুষের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কায় এ-সংক্রান্ত বিল কংগ্রেসে পাঠায়নি সরকার। এই বিল দেরি হলে সরকারের প্রত্যাশিত রাজস্ব পেতেও দেরি হবে।


সামনে কঠিন সমীকরণ

লুলার চতুর্থ মেয়াদের অর্থনৈতিক চ্যালেঞ্জ তাই শুধু প্রবৃদ্ধি ধরে রাখা নয়। তাকে একই সঙ্গে সরকারি ঋণ নিয়ন্ত্রণ করতে হবে। মূল্যস্ফীতি কমাতে হবে। উচ্চ সুদের চাপ কমাতে হবে। ঋণে জর্জরিত পরিবার ও ব্যবসাকে স্বস্তি দিতে হবে। আবার সামাজিক কর্মসূচিতেও বড় কাটছাঁট করতে চান না তিনি। কারন এর ওপর রয়েছে বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস।

ব্রাজিলের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোয় প্রত্যাশার চেয়ে ভালো করেছে। কিন্তু লুলার নতুন মেয়াদের বড় প্রশ্ন হবে— এই ভালো অবস্থাকে তিনি কতটা টেকসই করতে পারেন এবং একই সঙ্গে ঋণ ও সরকারি ব্যয়ের ভারসাম্য কীভাবে সামলান।

সূত্র : রয়টার্স 


ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভাব্রাজিলব্রাজিলের নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২