আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক ব্যবহৃত ২০টি প্রধান মুদ্রার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্রাজিলিয়ান রিয়ালের। গত ২৫ অক্টোবর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনঃনির্বাচনের পর থেকে রিয়ালের মূল্য প্রায় ১৪ শতাংশ (১৩.৯৬%) হ্রাস পেয়েছে।গত সোমবার ব্রাজিলের মুদ্রাবাজারে আরও একটি তীব্র পতন ঘটে। দিন শেষে ডলারের দর ২.১৫ শতাংশ বেড়ে ৫.৭৭ রিয়ালে স্থির হয়, যা ২০২৫ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। অথচ নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগে বাজারে ডলারের বিন...