Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

লুলার জয়ের পর ব্রাজিলিয়ান রিয়ালের বড় দরপতন

মাহতাব শফি, ব্রাজিল থেকে
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৭:৪৯
শেয়ার করুন:
লুলার জয়ের পর ব্রাজিলিয়ান রিয়ালের বড় দরপতন

আন্তর্জাতিক বাণিজ্যে সর্বাধিক ব্যবহৃত ২০টি প্রধান মুদ্রার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ব্রাজিলিয়ান রিয়ালের। গত ২৫ অক্টোবর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনঃনির্বাচনের পর থেকে রিয়ালের মূল্য প্রায় ১৪ শতাংশ (১৩.৯৬%) হ্রাস পেয়েছে।

গত সোমবার ব্রাজিলের মুদ্রাবাজারে আরও একটি তীব্র পতন ঘটে। দিন শেষে ডলারের দর ২.১৫ শতাংশ বেড়ে ৫.৭৭ রিয়ালে স্থির হয়, যা ২০২৫ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ। অথচ নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগে বাজারে ডলারের বিনিময় হার ছিল মাত্র ৪.৯৭ রিয়াল।

বিবিসি নিউজ ব্রাজিলের সমীক্ষায় দেখা গেছে, একই সময়ে বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রাগুলোর দরপতনের হার ছিল ব্রাজিলের তুলনায় অনেক কম; যেখানে অস্ট্রেলিয়ান ডলার ৪.২৫ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ৩.৫৪ শতাংশ, নরওয়েজিয়ান ক্রোন ৩.৪৭ শতাংশ, দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড ২.১৭ শতাংশ এবং ইউরো মাত্র ১.৯৯ শতাংশ অবমূল্যায়িত হয়েছে।

ব্রাজিলের প্রধান অর্থনৈতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে, বৈশ্বিক বাজারে ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এই দরপতনকে ত্বরান্বিত করেছে। নির্বাচনের আগে বিনিয়োগকারীরা বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন, কিন্তু লুলার চতুর্থ মেয়াদে পুনঃনির্বাচনের পর সরকারি ব্যয় বৃদ্ধি এবং ঋণের লাগাম টানা নিয়ে বাজারে আস্থাহীনতা তৈরি হয়। বর্তমানে সরকার ২০২৭ সালের জন্য প্রায় ৬০ বিলিয়ন রিয়ালের যে ব্যয় সংকোচন প্যাকেজ নিয়ে সিনেটে আলোচনা করছে, বাজার বিশ্লেষকরা সেটিকে ঋণ স্থিতিশীল করার জন্য অপর্যাপ্ত বলে মনে করছেন। এর পাশাপাশি আগামী মেয়াদে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে স্পষ্ট ঘোষণা না আসায় উদ্বেগ কাটছে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাড়তি মুদ্রাস্ফীতি ও বন্ডের সুদ বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ডলারের তেজি ভাব এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনও তেল রপ্তানিকারক দেশ ব্রাজিলের মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এদিকে ডলারের দর আর কত বাড়তে পারে, তা নিয়ে বাজারের প্রত্যাশা ক্রমশ নেতিবাচক হচ্ছে। ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত সর্বশেষ সাপ্তাহিক জরিপ ‘ফোকাস বুলেটিন’ অনুযায়ী, মাত্র চার সপ্তাহ আগেও অর্থনীতিবিদদের ধারণা ছিল বছর শেষে ডলারের দর ৫.১৩ রিয়ালে থাকবে। কিন্তু গতকাল প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে তা বাড়িয়ে ৫.৪০ রিয়াল করা হয়েছে। তবে বাস্তব চিত্র হলো, ডলারের বর্তমান বাজারদর ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের জরিপে দেওয়া বছর শেষের পূর্বাভাসের চেয়ে প্রায় ৭ শতাংশ উপরে অবস্থান করছে।

অর্থনীতিবিদদের মতে, ব্রাজিলের কংগ্রেসে প্রস্তাবিত রাজস্ব প্যাকেজটি কোনো কাটছাঁট ছাড়াই পাস হয় কি না এবং সরকার ব্যয় নিয়ন্ত্রণে কতটা কঠোর বার্তা দেয়—তার ওপরই নির্ভর করছে ডলার ৫.৮০ রিয়ালের মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে আরও ওপরে উঠবে নাকি কিছুটা স্থিতিশীল হবে।

ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডি সিলভাব্রাজিলরিয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’