Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সরকারবিরোধী বিক্ষোভে অচল বলিভিয়া, ৯০ দিনের জরুরি অবস্থা

দ্য গার্ডিয়ান
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২১:১৮
সরকারবিরোধী বিক্ষোভে অচল বলিভিয়া, ৯০ দিনের জরুরি অবস্থা

সংগৃহীত ছবি

টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ও সড়ক অবরোধে কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। একই সঙ্গে সড়ক অবরোধ সরাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী।

গতকাল শনিবার ভোরে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট পাজ বলেছেন, ‘আন্দোলনকারীরা দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ কঠোরতা প্রয়োগ করা হবে। জরুরি অবস্থার আওতায় বিক্ষোভের অধিকার সীমিত করা হবে এবং দেশের অভ্যন্তরে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ থাকবে।’

গত ছয় সপ্তাহ ধরে শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী ও কোকা চাষিরা সরকারের অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ চালিয়ে আসছে। পাথর, গাছের গুঁড়ি ও অন্যান্য প্রতিবন্ধকতা দিয়ে মহাসড়ক বন্ধ করে দেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি, খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন

লেবাননের যুদ্ধই কি ভেঙে দেবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি উদ্যোগ?

২০ জুন ২০২৬

জরুরি অবস্থা ঘোষণার পরপরই এল আল্টো শহরে সেনা ও সশস্ত্র পুলিশের বহরকে বুলডোজারের সহায়তায় সড়ক অবরোধ সরাতে দেখা যায়। অনেক বাসিন্দা এ সময় নিরাপত্তা বাহিনীকে করতালি দিয়ে স্বাগত জানান। কেউ কেউ পুলিশ সদস্যদের খাবারও তুলে দেন।

এল আল্টোর দোকানদার কার্লা বুতরন বলেছেন, ‘গত ৫০ দিনের বেশি সময় ধরে কাজকর্ম ও চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছি।’

রাজধানী লা পাজেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সামরিক পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পাজ বলেছেন, ‘সড়ক অবরোধের কারণে মানুষ কাজ করতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না, এমনকি খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সংগ্রহেও বাধার মুখে পড়ছে। জরুরি অবস্থার লক্ষ্য মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা।’

গত বছর নির্বাচিত হওয়া রদ্রিগো পাজের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি উদারনৈতিক অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ন করছেন। আন্দোলনকারীরা তার পদত্যাগও দাবি করছেন।

সংকট নিরসনে সরকার আলোচনার উদ্যোগ নিয়েছে। চলতি সপ্তাহে দেশের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন ‘বলিভিয়ান ওয়ার্কার্স সেন্ট্রাল’-এর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায় সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণ না করার আশ্বাস এবং ভবিষ্যতে আলোচনার প্রতিশ্রুতির বিনিময়ে সংগঠনটি আন্দোলন প্রত্যাহারে রাজি হয়েছে।

তবে কয়েকটি আদিবাসী সংগঠন এখনো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। দেশজুড়ে এখনও ৪০টির বেশি বড় সড়ক অবরোধ বহাল রয়েছে।

আদিবাসী নেতা লিদিয়া ক্যালিসায়া বলেছেন, ‘আমরা তাকে আর ক্ষমতায় দেখতে চাই না। তিনি দেশের নেতৃত্বে থাকুন, সেটাও চাই না।’

আরও পড়ুন

ব্যর্থতার অজুহাতে পদত্যাগ করবেন স্টারমার : ট্রাম্প

২১ জুন ২০২৬

অন্যদিকে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান চান অনেক সাধারণ নাগরিক। ট্রাকচালক এরলান্ড রিচার্ড সেগোভিয়া বলেছেন, ‘দিনের পর দিন সড়কে আটকে ছিলাম। এখন অন্তত মনে হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।’

এদিকে প্রেসিডেন্ট পাজ অভিযোগ করেছেন, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস ও তার সমর্থকেরা সড়ক অবরোধের পেছনে জড়িত। তিনি তাদের ‘নার্কো-সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন।

বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোরালেস বর্তমানে এক অপ্রাপ্তবয়স্ককে পাচারের অভিযোগে মামলার মুখোমুখি। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। মধ্য বলিভিয়ার চাপারে অঞ্চলে তার শক্তিশালী সমর্থকগোষ্ঠী রয়েছে। যারা এতদিন পুলিশকে তাকে গ্রেপ্তার করতে বাধা দিয়ে আসছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারকো আন্তোনিও ওভিয়েদো বলেছেন, ‘প্রয়োজন হলে মোরালেসকে গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাবে।’ তার ভাষায়, ‘আইনের মুখোমুখি তাকে হতেই হবে।’

অন্যদিকে আত্মগোপনে থাকা মোরালেস দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ‘অতিমাত্রায় অনুগত’ বর্তমান রক্ষণশীল সরকারের বিরুদ্ধেই জনগণ আন্দোলন করছে।

সরকারবিরোধীবলিভিয়াবিক্ষোভজরুরি অবস্থা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ৪
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ১
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    ২১ জুন ২০২৬, ০৯:৫০

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ১৩:৩৯

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    advertiseadvertise