Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

‘গোল্ডেন ডোম’ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে তিরস্কার রাশিয়া-চীনের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৬:৪৬
‘গোল্ডেন ডোম’ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে তিরস্কার রাশিয়া-চীনের

চীন সফর করছেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি বলে বুধবার মন্তব্য করেছে রাশিয়া ও চীন। একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তির বিকল্প ব্যবস্থা না করায় ওয়াশিংটন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে বলেও সমালোচনা করেছে তারা।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক গার্ড ও গোলন্দাজ অভিবাদনার মাধ্যমে স্বাগত জানান, তখন শিশুদের চীন ও রাশিয়ার পতাকা নাড়াতে দেখা যায়। ওই বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই সমালোচনার কথা।

‘গোল্ডেন ডোম’ পরিকল্পনায় ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা আরও সম্প্রসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি মহাকাশভিত্তিক এমন উপাদান যুক্ত করার পরিকল্পনাও রয়েছে, যা কক্ষপথ থেকেই সম্ভাব্য হামলা শনাক্ত, অনুসরণ এবং প্রয়োজনে ভূপাতিত করতে পারবে। উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক ও কক্ষপথে থাকা অস্ত্রও অন্তর্ভুক্ত থাকবে এর মধ্যে।

যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীন বলেছে, ‘মার্কিন “গোল্ডেন ডোম” প্রকল্পের লক্ষ্য সীমাহীন, বহুস্তরবিশিষ্ট, বহুমাত্রিক ও বৈশ্বিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এতে সব ধরনের ক্ষেপণাস্ত্র, এমনকি সমমর্যাদার প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণের আগেই বা উড্ডয়নের যেকোনো পর্যায়ে ধ্বংস করা যায়। তা কৌশলগত স্থিতিশীলতার জন্য তৈরি করছে স্পষ্ট হুমকি।’

তারা আরও বলেছে, ‘এই পরিকল্পনা কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার মূল নীতির পুরোপুরি পরিপন্থী, যেখানে কৌশলগত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে।’

রাশিয়া ও চীন আরও জানিয়েছে, ২০১০ সালের নিউ স্টার্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিকল্প ব্যবস্থা ছাড়াই এটির মেয়াদ শেষ হতে দেওয়ায় যুক্তরাষ্ট্রের ‘দায়িত্বজ্ঞানহীন নীতিতে’ দুঃখ প্রকাশ করছে তারা।

রাশিয়া জানিয়েছে, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় অংশ না নেওয়ার বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে তারা। যুক্তরাষ্ট্রে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর বিরোধীরা বলছেন, চীনের দ্রুত পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির বাস্তবতায় নিয়ন্ত্রণমুক্ত থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।

রাশিয়া ও চীন আরও বলেছে, কিছু অজ্ঞাত পারমাণবিক শক্তি স্বল্প ও মধ্যপাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র অগ্রবর্তী অবস্থানে মোতায়েনের পরিকল্পনা করছে, যা হুমকি সৃষ্টি করছে অন্যান্য দেশের জন্য।

তারা সতর্ক করে বলেছে, কিছু দেশের পক্ষ থেকে ‘শত্রুকে নেতৃত্বশূন্য ও নিরস্ত্র করতে আগাম বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার’ পরিকল্পনা অত্যন্ত অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং তৈরি করে কৌশলগত হুমকি।

এদিকে বুধবার রাশিয়া একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে সেনারা মোবাইল ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করছে, সেগুলো লোড করছে এবং উৎক্ষেপণস্থলে নিয়ে যাচ্ছে। রাশিয়া ও বেলারুশজুড়ে চলমান বৃহৎ পারমাণবিক মহড়ার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে মস্কো।

রাশিয়াচীনভ্লাদিমির পুতিনচীন সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!