Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিশুদের স্বপ্ন ফেরাচ্ছেন ইদ্রিস আলী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে ইউক্রেনে বিরল বিক্ষোভ

  • সেনাপ্রধানকে পদচ্যুত করার দাবি
রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:১৮
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের জেরে ইউক্রেনে বিরল বিক্ষোভ

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করায় বিক্ষোভ করেছে হাজারো মানুষ- রয়টার্স

যুদ্ধের মাঝেই এবার বিরল বিক্ষোভের সাক্ষী হলো ইউক্রেন।  প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করায় বৃহস্পতিবার বিক্ষোভে নামে দেশটির হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভায় রদবদল এনেছেন। এতে বাদ পড়েন ফেদোরভ। বিক্ষোভে প্রতিরক্ষামন্ত্রীকে স্বপদে ফিরিয়ে সোনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে পদচ্যুত করার দাবি জানান বিক্ষোভকারীরা। রয়টার্স।

৩৫ বছর বয়সী প্রযুক্তি বিশেষজ্ঞ ফেদোরভকে সরকার থেকে বাদ দেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি সংখ্যায় পিছিয়ে থাকা ইউক্রেনীয় সেনাবাহিনীকে আরও কার্যকর বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নিয়েছিলেন, যাতে তারা রাশিয়ার বিরুদ্ধে আরও দক্ষভাবে লড়াই করতে পারে।

ফেদোরভকে পুনর্বহালের দাবিতে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।

আইনপ্রণেতাদের ভাষ্য, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কোকে ফেদোরভের স্থলাভিষিক্ত করতে পারেন জেলেনস্কি।

এই রদবদলের মধ্যেই ফেদোরভ ও সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির বিরোধ প্রকাশ্যে চলে আসে।

কিয়েভে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফেদোরভ জানান, জেলেনস্কি তাকে উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

তিনি সেনাপ্রধান সিরস্কির কঠোর সমালোচনা করেন। তার অভিযোগ, সিরস্কি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগে বাধা দিয়েছেন এবং সমস্যাগুলোর সরাসরি সমাধান করেননি।

ফেদোরভ বললেন, ‘রাশিয়াকে কীভাবে পরাজিত করা যায়, তা নিয়ে কাজ করার পরিবর্তে তিনি দেশকে কীভাবে বিভক্ত করা যায়, সেটাই বের করেছেন।’

এদিকে ফেদোরভকে বরখাস্ত করার প্রতিবাদে পদত্যাগ করছেন ইউক্রেনের বিমানবাহিনীর উপকমান্ডার এবং ড্রোনযুদ্ধের অন্যতম প্রধান নেতা পাভলো ইয়েলিজারভ। তিনি এই সিদ্ধান্তকে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য ‘বড় অমঙ্গল’ বলে উল্লেখ করেন।

কিয়েভে জেলেনস্কির কার্যালয়ের বাইরে এক হাজারের বেশি বিক্ষোভকারী জড়ো হন। তারা ‘শেইম’ (লজ্জা) বলে স্লোগান দেন এবং ‘কিসের জন্য?’, ‘রুশরা উদ্‌যাপন করছে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

জেলেনস্কি আকস্মিকভাবে রবিবার এই মন্ত্রিসভা পুনর্গঠনের ঘোষণা দেন। তার ভাষ্য, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ‘নবায়ন’ প্রয়োজন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের এই মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়টি পর্যবেক্ষণ করছে ক্রেমলিন।

ইউক্রেনবিক্ষোভ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    স্বাধীন বেলুচিস্তান এখন পর্যন্ত ফেসবুকের কল্প-গল্প

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৮

    নান্দনিক ফুটবলের পসরা সাজিয়েছিল আর্জেন্টিনা

    নান্দনিক ফুটবলের পসরা সাজিয়েছিল আর্জেন্টিনা

    ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৫

    শিশুদের স্বপ্ন ফেরাচ্ছেন ইদ্রিস আলী

    শিশুদের স্বপ্ন ফেরাচ্ছেন ইদ্রিস আলী

    ১৬ জুলাই ২০২৬, ০২:১৫

    জিয়াউর রহমান হত্যায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার

    জিয়াউর রহমান হত্যায় অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার

    ১৬ জুলাই ২০২৬, ১৫:০৯

    ফকল্যান্ড নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের ব্যানার

    ফকল্যান্ড নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের ব্যানার

    ১৬ জুলাই ২০২৬, ০৪:২২

    কাজের মাঝপথে ১১৬৬২ কোটি তুলে নিল ভারত

    কাজের মাঝপথে ১১৬৬২ কোটি তুলে নিল ভারত

    ১৬ জুলাই ২০২৬, ০৫:১৯

    সুগার কিং তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের আশা কৃষকের

    সুগার কিং তরমুজ চাষে নতুন সম্ভাবনা, লাভের আশা কৃষকের

    ১৬ জুলাই ২০২৬, ০৫:৫০

    কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজারই থাকছে

    কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজারই থাকছে

    ১৬ জুলাই ২০২৬, ১৫:৩৪

    কমছে পানি, এবার টিকে থাকার লড়াই

    কমছে পানি, এবার টিকে থাকার লড়াই

    ১৬ জুলাই ২০২৬, ০৪:০২

    এতিমখানার ৪৬ টন চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    এতিমখানার ৪৬ টন চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৬

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    জুলাই শহীদদের ত্যাগের পথ ধরে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

    ১৬ জুলাই ২০২৬, ০০:১৭

    তছনছ একটি পরিবার

    তছনছ একটি পরিবার

    ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮

    তৃতীয় বিশ্বকাপ ফাইনালে মেসি, এই রেকর্ড আছে আর কার?

    তৃতীয় বিশ্বকাপ ফাইনালে মেসি, এই রেকর্ড আছে আর কার?

    ১৬ জুলাই ২০২৬, ১০:৩৪

    দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৮

    বিলার্দোর কীর্তি ছুঁয়ে স্কালোনি বললেন ‘ভাষা হারিয়েছি’

    বিলার্দোর কীর্তি ছুঁয়ে স্কালোনি বললেন ‘ভাষা হারিয়েছি’

    ১৬ জুলাই ২০২৬, ০৩:২০

    advertiseadvertise