Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

নেপাল-তিব্বতে মৃত্যু বেড়ে ৭৫০

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:০৫
নেপাল-তিব্বতে মৃত্যু বেড়ে ৭৫০

নেপালের গালছিতে আকস্মিক বন্যার পর ভেঙে যাওয়া সেতুর পাশ দিয়ে চলাচল করছে একটি অটোরিকশা। ছবি: রয়টার্স

চীনের তিব্বত ও পার্শ্ববর্তী দেশ নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এর মধ্যে নেপালে প্রাণ হারিয়েছেন ৭৩৪ জন। আর তিব্বতের গিয়ারং কাউন্টিতে মৃত্যু হয়েছে ১৬ জনের।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেখানে এখনও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। এরমধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

তিব্বতের কর্মকর্তারা আজ রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, তিব্বতের নেপাল সীমান্ত এলাকায় ভূমিধসের ঘটনায় নিখোঁজ বিদেশিদের মধ্যে ২৩ দেশের নাগরিক রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ১০৪ জন নেপালের। এছাড়া ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩, যুক্তরাষ্ট্রের ১৮ এবং যুক্তরাজ্যের রয়েছেন ১৫ জন নাগরিক। বেইজিং সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক মিশনকে বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন

তিব্বতের অবস্থাও ভয়াবহ খবরে আসছে না

২৮ আগস্ট ২০২৬

এদিকে এ ঘটনায় নেপাল উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও দেশটিতে নিখোঁজ রয়েছে প্রায় দুই হাজার ৫শ মানুষ। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে প্রায় আট হাজার মানুষকে। এরমধ্যে আড়াইশর মতো মানুষ ছিলেন আহত, যাদের কেউ কেউ চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এর আগে, গত বুধবার হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে নেমে আসে বরফ, পাথর, কাদা ও ধ্বংসাবশেষের স্রোত। এতে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় হয় ব্যাপক ক্ষয়ক্ষতি।

উদ্ধার অভিযান চললেও দেখা দিয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। স্থানীয় পুলিশ জানিয়েছে, কাছের ত্রিশূলি নদীর পানি গত কয়েক ঘণ্টায় বেড়েছে। এতে বাসিন্দা ও উদ্ধারকর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে উঁচু এলাকায়।

আরও পড়ুন

নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

২৯ আগস্ট ২০২৬

এই দুর্যোগের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের যোগসূত্রের কথা জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দীর্ঘদিনের বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে হিমবাহের অস্থিতিশীলতার কারণে ঘটেছে এই দুর্যোগ।

সূত্র : রয়টার্স ও বিবিসি

নেপালতিব্বতআকস্মিক বন্যামৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    নেপালের বন্যায় ভেসে আসা সিন্দুক ভেঙে ৯৩ লাখ রুপি চুরি, আটক ২৯

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    advertiseadvertise