Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এশিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

রাখাইনের পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৫:০৯
রাখাইনের পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার

ছবি: রয়টার্স

বাংলাদেশে শরণার্থী শিবিরে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে দেশটির সামরিক-সমর্থিত সরকার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই করা এসব রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে বলে শনিবার জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ রোহিঙ্গার তালিকার মধ্যে জুলাইয়ের শেষ নাগাদ ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। তাদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। আরও ৪ হাজার ২৪১ জনকে মিয়ানমার ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত হিসেবে চিহ্নিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে যাচাই করা সাবেক বাসিন্দাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা।

রোহিঙ্গা সংকটের নবম বছরে এসে মিয়ানমারের এই ঘোষণা এলো। ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সামরিক অভিযান শুরু করে মিয়ানমার। সেই অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে সহিংসতার কয়েকটি দফায় আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

মিয়ানমারের ওই সামরিক অভিযানের ব্যাপকতা ও সহিংসতা নিয়ে জাতিগত নিধন এবং গণহত্যার অভিযোগ উঠেছিল। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলও এ নিয়ে মিয়ানমারের তীব্র সমালোচনা করেছে।

মিয়ানমার অবশ্য রোহিঙ্গাদের নিজেদের ১৩৫টি স্বীকৃত জাতিগোষ্ঠীর একটি হিসেবে স্বীকার করে না। দেশটি তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে দাবি করে, তারা বাংলাদেশ থেকে গিয়ে মিয়ানমারে অবৈধভাবে বসতি গড়েছে।

ফেরত পাঠানোর উদ্যোগ বারবার থেমেছে

২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমার দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সমঝোতা করেছিল। তবে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার পর দেশটিতে সশস্ত্র সংঘাত আরও বেড়ে যায়।

২০২৩ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়। আরাকান আর্মি সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনীর কাছ থেকে রাখাইনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে। সংঘাতের কারণে আরও রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশসহ আশপাশের বিভিন্ন এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এদিকে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে জীবনযাত্রার কঠিন পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারে নিরাপদে ফেরার সম্ভাবনা না থাকায় অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন। নড়বড়ে নৌযানে এসব যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনাও ঘটছে।

গত জুলাইয়ের শেষ দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, মিয়ানমার সেখানে থাকা ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। তবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হান উইন অং তখন জানিয়েছিলেন, প্রত্যাবাসন কর্মসূচিটি কেবল মালয়েশিয়ার আটককেন্দ্রে থাকা যাচাই করা মিয়ানমারের নাগরিকদের জন্য। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার খবর তিনি প্রত্যাখ্যান করেছিলেন।

এবার মিয়ানমার সরকার রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত হওয়া ৩ লাখ ৮ হাজার ৭৯৭ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে। তবে প্রত্যাবাসনের সময় নির্দিষ্ট না করে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার শর্ত দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবে কতটা এগোয়, এখন সেটিই বড় প্রশ্ন।

সূত্র : এবিসি নিউজ 

বাংলাদেশ-মিয়ানমারমিয়ানমাররোহিঙ্গা ফেরত
    শেয়ার করুন:
    Advertisement
    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:৫৬

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    ১৪ আগস্ট ২০২৬, ২০:২৪

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    ভারতীয় ভিডিও দিয়ে ‘মোহাম্মদপুরে অরাজকতার’ ভুয়া দাবি

    ভারতীয় ভিডিও দিয়ে ‘মোহাম্মদপুরে অরাজকতার’ ভুয়া দাবি

    ১৪ আগস্ট ২০২৬, ২০:১৮

    মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সামলাতে মক্কা চুক্তির পরিকল্পনা কী?

    মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া সামলাতে মক্কা চুক্তির পরিকল্পনা কী?

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:৪৫

    অভাবকে হারিয়ে জিপিএ-৫ নাঈমের

    অভাবকে হারিয়ে জিপিএ-৫ নাঈমের

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:১২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    advertiseadvertise