Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

আমগাছ বাঁচাল নেপালি শ্রমিকের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৩:১৪
আমগাছ বাঁচাল নেপালি শ্রমিকের প্রাণ

নেপালের রাসুয়া জেলার বিদুর এলাকা কাদামাটিতে ভরে গেছে। ছবি : রয়টার্স

নেপালি শ্রমিক বিবেক কুমাল বুধবার নতুন নির্মিত একটি বাড়ির বাইরে শৌচাগারের জন্য গর্ত খুঁড়ছিলেন। হঠাৎ পাহাড়ের দিক থেকে প্রচণ্ড শব্দে ধেয়ে আসে পানি, কাদা আর পাথরের স্রোত।

মুহূর্তেই চারপাশের সবকিছু ভেসে যেতে শুরু করে। স্রোতের সঙ্গে ভেসে যান ২৪ বছর বয়সী বিবেকও।

চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালের হিমালয়ঘেঁষা রাসুয়া জেলার নিচের দিকে এলাকা বিদুরে কাজ করছিলেন বিবেক। যেখানে স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের কিছু পর ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ভয়াবহ বন্যার স্রোত শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নেপালে কমপক্ষে ১৬৫ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন।

এছাড়া তিব্বতেও নিহত হয়েছেন তিনজন। সেখানে নিখোঁজ রয়েছেন অন্তত ৫৫৮ জন।

কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারের হাসপাতালের বিছানায় শুয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বিবেক বলেছেন, ‘হুট করে ভূমিকম্পের মতো বিশাল গর্জন করে নদীর পানি আমার দিকে ধেয়ে আসতে শুরু করে। এরপর আমি দৌড়াতে শুরু করি।’

আরও পড়ুন

ভূমিকম্প নয়, হিমবাহে ধস নেপালে বন্যার মূল কারণ বলে ধারণা

২৭ আগস্ট ২০২৬

তার দাবি, প্রায় পাঁচ ফুট গভীর গর্তে নেমে কাজ করার সময় হঠাৎ শোঁ শোঁ শব্দ শুনতে পান। গর্তের ওপরে থাকা তার চার সহকর্মী চিৎকার করে তাকে দ্রুত বের হয়ে দৌড়াতে বলেন।



তার ভাষ্য, বিবেক গর্ত থেকে বের হওয়ার আগেই তার সহকর্মীরা দৌড়ে পালিয়ে যান। কোনোমতে গর্ত থেকে উঠে তিনিও দৌড় শুরু করেন। কিন্তু এর মধ্যেই যেন পানি ভূমিকম্পের মতো গর্জন তুলে তার দিকে ধেয়ে আসতে থাকে।



হাসপাতালে তার ভাই দিনেশ তখন পাশে বসে ছিলেন।



বিবেক আরও বলেছেন, প্রচণ্ড স্রোত তাকে কাদা ও ধ্বংসাবশেষের সঙ্গে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু কিছুদূর যাওয়ার পর একটি আমগাছে আটকে যান তিনি।



তিনি বলেছেন, ‘ভাগ্য ভালো, আমি একটি আমগাছে আটকে গিয়েছিলাম। আমগাছটি না থাকলে স্রোতে ভেসে গিয়ে হয়তো আমার মৃত্যু হতো।’



ন্যাশনাল ট্রমা সেন্টার হাসপাতালের বাইরে তখন হতাহতদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করতে শুরু করেছেন।



সূত্র : রয়টার্স 


নেপালে ভূমিকম্প ও বন্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা