Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

দ. কোরিয়ার দাবি

নতুন সেতু দিয়ে চীনে গেলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৪:১৩
নতুন সেতু দিয়ে চীনে গেলেন কিম জং উন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। ফাইল ছবি/ রয়টার্স

নতুন সেতু দিয়ে চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। শনিবার তিনি উত্তর কোরিয়া-চীন সীমান্তের নতুন ইয়ালু নদী সেতু দিয়ে চীনের দানদং শহরে প্রবেশ করেছেন বলে দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং দানদংয়ে কিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে। কিমের এ সফর এমন সময়ে হয়েছে, যখন চীন ও উত্তর কোরিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে।

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে চীনের অংশ নেওয়ার বার্ষিকীর এক দিন আগে কিম চীনে গেলেন। চীন ও উত্তর কোরিয়া চলতি মাসে ৩ কিলোমিটার দীর্ঘ নতুন ইয়ালু নদী সেতু চালু করেছে।

এক দশকেরও বেশি সময় আগে সেতুটির নির্মাণ শেষ হলেও এত দিন এটি ব্যবহার করা হয়নি। সেতুটি দুই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত পারাপারের একটি। এর মাধ্যমে ভারী যন্ত্রপাতি, কাঁচামাল ও জ্বালানি পণ্য পরিবহন সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চীন-উত্তর কোরিয়া সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ লু ছাও বলেছেন, সেতুটি দুদেশের বাণিজ্য পরিবহনের বড় একটি বাধা দূর করেছে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়তে পারে। চীন উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী।

আরও পড়ুন

বারবার ‘মারা যান’ কিম জং উন, আবার ফিরেও আসেন— কেন ছড়ায় এমন গুজব?

২১ অক্টোবর ২০২৬

তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর পিয়ংইয়ংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কও ঘনিষ্ঠ হয়েছে। এতে বেইজিংয়ের ওপর উত্তর কোরিয়ার নির্ভরতা কিছুটা কমেছে বলে বিশ্লেষকরা মনে করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে কিমের সর্বশেষ চীন সফর হয়েছিল। তখন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি।

চলতি বছরের জুনে সি উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন। ফলে এবারের সফরে কিম ও সি জিনপিংয়ের মধ্যে নতুন বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনা শুরুর আগ্রহ দেখিয়েছেন।

তবে চলতি বছর ট্রাম্প ও কিমের বৈঠকের সম্ভাবনা কমে আসছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। আগামী মাসে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র : রয়টার্স 



কিম জং উনউত্তর কোরিয়াচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া