Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আফ্রিকা

সোনকোকে বরখাস্তের পর সেনেগালের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৫:৪৩
সোনকোকে বরখাস্তের পর সেনেগালের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু

সংগৃহীত ছবি

সেনেগালের প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে বরখাস্তের পর প্রবীণ অর্থনীতিবিদ আহমাদু আল আমিনু লুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। সোমবার এক অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা করা হয় সাবেক কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা লুর নিয়োগ।

প্রেসিডেন্ট ফায়ের দাবি, দেশের তীব্র অর্থনৈতিক সংকট ও ঋণের চাপ মোকাবিলায় লুর মতো অভিজ্ঞ অর্থনীতিবিদের প্রয়োজন ছিল। কয়েক মাস ধরে রাজনৈতিক টানাপোড়েনের পর গত শুক্রবার নিজের রাজনৈতিক গুরু ওসমান সোনকোকে বরখাস্ত করেন তিনি। একই সঙ্গে সরকার ভেঙে দেওয়ায় দেশটিতে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সংকট।

এর আগে সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসে দায়িত্ব পালন করেছেন নতুন প্রধানমন্ত্রী আহমাদু আল আমিনু লু। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আর্থিক পরিস্থিতি কঠিন হলেও সেনেগাল একটি নিরাপদ ও টেকসই দেশ এবং এটি বজায় থাকবে।’ তিনি আরও উল্লেখ করেন, নীতির পরিবর্তন নয়, বরং কাজের পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ এটি।

বর্তমানে সেনেগালের ঋণের পরিমাণ পৌঁছেছে দেশটির মোট জিডিপির ১৩২ শতাংশে। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর আগের সরকারের বিরুদ্ধে প্রকৃত ঋণের তথ্য গোপন করার অভিযোগ তোলেন ফায়ে ও সোনকো । এর জেরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১৮০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যায়।

প্রেসিডেন্ট ফায়ে এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ সার্বভৌম অর্থনৈতিক সমাধানের পক্ষে সোনকোর অবস্থান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্যই বাড়িয়েছে দুই নেতার দূরত্ব।

এদিকে মঙ্গলবার সেনেগালের পার্লামেন্টে ওসমান সোনকোকে স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। গত রবিবার স্পিকার ও সোনকোর ঘনিষ্ঠ মিত্র এল মালিক এনদিয়ায়ে পদত্যাগ করায় এই পদ ফাঁকা হয়।

১৬৫ আসনের পার্লামেন্টে সোনকোর দল ‘পাস্তেফ’-এর ১৩০ জন আইনপ্রণেতা থাকায় তার স্পিকার হওয়ার সম্ভাবনা জোরালো। তবে বিরোধী দলগুলো একে ‘প্রাতিষ্ঠানিক অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়ে করেছে তীব্র বিরোধিতা।

প্রধান বিরোধী জোটের নেতা আয়েসাতা তাল সাল জানান, সোনকোর সরাসরি স্পিকার পদের জন্য প্রার্থী হওয়া অবৈধ। এ বিষয়ে প্রেসিডেন্ট ফায়ের সাংবিধানিক কাউন্সিলের দ্বারস্থ হওয়া উচিত বলেও তার মত।

বিশ্লেষকদের ধারণা, স্পিকার নির্বাচিত হলে পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে সরাসরি প্রেসিডেন্ট ফায়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে পারবেন সোনকো। সম্প্রতি নির্বাচনী আইন সংশোধনের ফলে ২০২৯ সালের নির্বাচনে অংশ নেওয়ার আইনি বাধাও তার সামনে আর থাকছে না। এর ফলে একসময়ের দুই রাজনৈতিক মিত্র ভবিষ্যতে একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন বলেও করা হচ্ছে ধারণা।

    শেয়ার করুন:
    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    রাজকীয় আয়োজনে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায়

    ২৫ মে ২০২৬, ২৩:৫১

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ৮৭ দিন পর ইন্টারনেট চালুর নির্দেশ দিলেন ইরানের প্রেসিডেন্ট

    ২৬ মে ২০২৬, ০০:৩৬

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    লোডশেডিং দেখার নামে জাদুকরি ঈদ সফর!

    ২৫ মে ২০২৬, ২১:৪৩

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    নারী ও তরুণদের সংযুক্ত করা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার অগ্রাধিকার

    ২৬ মে ২০২৬, ০০:২৭

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    নজরুলকে জানার ও বোঝার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন মন্ত্রী টুকু

    ২৫ মে ২০২৬, ২৩:৪৭

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ইহরাম থেকে বিদায়ী তাওয়াফ: আত্মশুদ্ধির এক মহাযাত্রা

    ২৫ মে ২০২৬, ২৩:৫৮

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত নওগাঁর ৯ জনের মরদেহ নিজ গ্রামে

    ২৬ মে ২০২৬, ০০:৩৩

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    কালশী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ল শতাধিক ঘর

    ২৫ মে ২০২৬, ২২:৫৯

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ঝড়ে ট্রলারডুবি, হিজলায় বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

    ২৫ মে ২০২৬, ২৩:২৫

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    সেনেগালে ঈদুল আজহায় আভিজাত্যের প্রতীক ‘লাডুম’

    ২৫ মে ২০২৬, ২৩:০১

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    সিসা দূষণে ঝুঁকিতে শিশুর মেধা ও শিক্ষা

    ২৫ মে ২০২৬, ২২:৫৬

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    সবচেয়ে দামি গরু ‘স্টার বয়’ দাম ২১ লাখ ওজন এক টন!

    ২৫ মে ২০২৬, ২০:৩২

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    সিরাজগঞ্জে টিটিই অবরুদ্ধ, ৪০ মিনিট আটকে সিল্কসিটি এক্সপ্রেস

    ২৫ মে ২০২৬, ২২:২২

    কাতারে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ আলোচক দল

    কাতারে পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ আলোচক দল

    ২৫ মে ২০২৬, ২২:২৯

    রহস্য আর ঐতিহ্যে ঘেরা শৈলকুপা শাহী মসজিদ

    রহস্য আর ঐতিহ্যে ঘেরা শৈলকুপা শাহী মসজিদ

    ২৬ মে ২০২৬, ০২:২০

    advertiseadvertise