Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

হারিয়ে গেছে নেপালের ভারত সীমান্তের দলিল!

ফরহাদ হোসেন, নেপাল থেকে
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২৬
হারিয়ে গেছে নেপালের ভারত সীমান্তের দলিল!

গ্রাফিকস: আগামীর সময়

ভারত-নেপাল সীমান্তের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি ১৮১৬ সালের সুগৌলি চুক্তি। কিন্তু দুই শতাব্দী পর এসে এই চুক্তির মূল স্বাক্ষরিত কপির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, সরকারের কাছে কিছু নথি থাকলেও সেগুলোর মধ্যে কোনটি সুগৌলি চুক্তির আনুষ্ঠানিক মূল দলিল— তা নিশ্চিত নয়। গত সপ্তাহের (১০ আগস্ট) হাউজ অব রিপ্রেজেনটেটিভস বৈঠকে নতুন করে এ চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসার পর নেপালের রাষ্ট্রীয় নথি সংরক্ষণ এবং ভারত-নেপাল সীমান্ত বিরোধের ঐতিহাসিক ভিত্তি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অ্যাংলো-নেপাল যুদ্ধের পর ১৮১৬ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে সুগৌলি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি নেপালের সীমান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা নিয়ে ভারত-নেপালের বর্তমান বিরোধের আলোচনায় চুক্তিটি বারবার সামনে আসে।

চুক্তিতে মহাকালী বা কালী নদীকে নেপালের পশ্চিম সীমান্তের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু নদীটির প্রকৃত উৎস কোথায়— এ নিয়ে ভারত ও নেপালের ব্যাখ্যা ভিন্ন। এই ভিন্ন ব্যাখ্যাই কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরার ভূখণ্ডগত দাবির অন্যতম ভিত্তি। নেপালে সুগৌলি চুক্তির মূল কপি না থাকার বিষয়টি অবশ্য নতুন নয়। ২০১৯ সালেও কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, চুক্তিটির মূল কপি নেপালের জাতীয় সংগ্রহশালা বা জাতীয় আর্কাইভে সংরক্ষিত নেই। তখন নথিটি কোথায় রয়েছে, তা নিয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তবে মূল কপি নেপালের আর্কাইভে নেই বা তার অবস্থান নিশ্চিত নয়— এটি একাই নেপালের সীমান্ত দাবিকে বাতিল করে না। সীমান্তসংক্রান্ত বিরোধে ঐতিহাসিক চুক্তির পাশাপাশি পুরনো মানচিত্র, প্রশাসনিক নথি এবং অন্যান্য প্রামাণ্য দলিলও গুরুত্বপূর্ণ।

নেপাল সরকার সীমান্ত সমস্যার সমাধানে ঐতিহাসিক চুক্তি ও মানচিত্রের ভিত্তিতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার কথা বলে আসছে। পররাষ্ট্রমন্ত্রী খানাল জানিয়েছেন, সীমান্তের অমীমাংসিত বিষয়গুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধানে নেপালের অবস্থান রয়েছে।

ভারতনেপালসীমান্তদলিল
    শেয়ার করুন:
    Advertisement
    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise