Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বানান ভুলে ভরা হ্যারি পটারের বই বিক্রি হলো ৫ কোটি টাকায়

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২২:২৪
বানান ভুলে ভরা হ্যারি পটারের বই বিক্রি হলো ৫ কোটি টাকায়

সংগৃহীত ছবি

হ্যারি পটার সিরিজের প্রথম সংস্করণের একটি দুর্লভ বই বিক্রি হয়েছে ৩ লাখ ২ হাজার পাউন্ডে (প্রায় ৫ কোটি টাকা)। বইটি প্রথম মুদ্রণে ছাপা ৫০০টি হার্ডকভার কপির একটি। এসব বইয়ে কয়েকটি ছাপার ভুল রয়েছে, যা সংগ্রাহকদের কাছে এগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বইটির ৫৩ নম্বর পৃষ্ঠায় হগওয়ার্টসে যাওয়ার সময় হ্যারির প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় ‘একটি জাদুর কাঠি’ কথাটি দুবার ছাপা হয়েছে। লেখক জে কে রাওলিংয়ের নামও ছাপা হয়েছে ‘জোয়ান রাওলিং’ হিসেবে। এ ছাড়া বইটির পেছনের প্রচ্ছদে ‘ফিলোসফারস স্টোন’ লেখার একটি ইংরেজি ‘ও’ অক্ষর বাদ পড়েছে।

প্রথম সংস্করণের ৫০০টি কপির মধ্যে ৩০০টি দেওয়া হয়েছিল স্কুল ও গ্রন্থাগারগুলোকে। বাকি ২০০টি দেওয়া হয়েছিল লেখকের বন্ধু, বইয়ের পর্যালোচক ও পরিচিত ব্যক্তিদের।

প্রকাশের ২৯ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে হেরিটেজ অকশনসের নিলামে ওঠে বইটি। নিলামের আগে এর দাম ৭৫ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু হ্যারি পটার-সংশ্লিষ্ট স্মারক ও সংগ্রহযোগ্য সামগ্রীর বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় বইটি বিক্রি হয়েছে ধারণার প্রায় চার গুণ দামে।

হেরিটেজ অকশনসের এক মুখপাত্র বলেন, ‘হার্ডকভার সংস্করণটি বেশ দুর্লভ। এই বাঁধাইয়ে মাত্র ৫০০টি কপি ছাপা হয়েছিল। এর বেশির ভাগই সরকারি গ্রন্থাগারগুলোতে বিতরণ করা হয়েছিল।’

প্রতিষ্ঠানটির দুর্লভ বই ও পাণ্ডুলিপি বিভাগের আন্তর্জাতিক পরিচালক ফ্রান্সিস ওয়ালগ্রেন বলেন, ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন বরাবরই সংগ্রাহকদের কাছে জনপ্রিয়।’

তিনি আরও বলেন, ‘বইটির এই কপিটি প্রায় নিখুঁত অবস্থায় রয়েছে। সামনে ৯ পর্বের টিভি সিরিজ আসছে। ফলে নতুন প্রজন্মের সংগ্রাহকদের মধ্যেও বইটি আগ্রহ তৈরি করবে বলে আশা করা যায়।’

প্রথম সংস্করণের একটি বইয়ের সর্বোচ্চ বিক্রির রেকর্ড ৩ লাখ ৫৬ হাজার পাউন্ড। ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডালাসে এই দামে একটি কপি বিক্রি হয়েছিল।

এ পর্যন্ত হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন বইটির ১২ কোটির বেশি কপি বিক্রি হয়েছে।

এদিকে, জে কে রাওলিংকে নিয়ে নতুন একটি প্রামাণ্যচিত্র তৈরি করছে বিবিসি। এতে তার খ্যাতি অর্জনের গল্প, সাংস্কৃতিক প্রভাব এবং তাঁকে ঘিরে চলমান বিতর্ক তুলে ধরা হবে।

দুই পর্বের এই প্রামাণ্যচিত্রে এডিনবরায় সংগ্রাম করা সিঙ্গেল মা থেকে বিশ্বের সর্বাধিক বিক্রীত বই সিরিজের লেখক হয়ে ওঠার গল্প দেখানো হবে।

রাওলিংয়ের জীবনকে সামনে রেখে গত তিন দশকের বড় ধরনের সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনও তুলে ধরা হবে। হ্যারি পটারের অভাবনীয় সাফল্য থেকে শুরু করে তাকে ব্রিটেনের সবচেয়ে বিতর্কিত জনপরিচিত ব্যক্তিদের একজন হিসেবে বর্ণনা করার বিষয়টিও এতে থাকবে।

প্রথম পর্বে রাওলিংয়ের শৈশব থেকে শুরু করে লেখক হিসেবে তার অভাবনীয় সাফল্য অর্জনের কাহিনি দেখানো হবে। ১৯৯০ সালে লন্ডনের কিংস ক্রস স্টেশনে যাওয়ার পথে একটি দেরিতে চলা ট্রেনে বসে তার মাথায় প্রথম হ্যারি পটারের গল্পের ধারণা আসে।

পরে হ্যারি পটার বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। এই সিরিজের একাধিক পরবর্তী বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে মঞ্চনাটক এবং ড্যানিয়েল র‌্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র সিরিজ।

৬১ বছর বয়সী রাওলিংয়ের পুরো নাম জোয়ান রাওলিং। তিনি ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম বইটিও লিখেছেন। এই বই অবলম্বনে আলাদা চলচ্চিত্র সিরিজ তৈরি হয়েছে। অন্যদিকে, তার মূল হ্যারি পটার বইগুলো অবলম্বনে নতুন একটি এইচবিও টিভি সিরিজ নির্মাণ করা হচ্ছে।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

হ্যারি পটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি