শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

‘এপেস্টিনস আইল্যান্ড’ থিমে পার্টির আয়োজন, মিসরে গ্রেপ্তার আয়োজক

এএফপিপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯
‘এপেস্টিনস আইল্যান্ড’ থিমে পার্টির আয়োজন, মিসরে গ্রেপ্তার আয়োজক

সংগৃহীত ছবি

মিসরে মার্কিন যৌন অপরাধী জেফরি এপেস্টিনের কুখ্যাত পার্টির আদলে আয়োজনের পরিকল্পনা করা একটি নাইট ক্লাব ইভেন্ট মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অভিযোগে আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

‘আ ডে অন এপেস্টিনস আইল্যান্ড’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইভেন্টটির প্রচার চালানো হয়েছিল এবং সেখানে নারীদের জন্য বিনা মূল্যে প্রবেশের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সমাবেশটির প্রচারণা পরিচালিত হচ্ছিল। মন্ত্রণালয় আটক আয়োজকের একটি ঝাপসা ছবি এবং ইভেন্টের প্রচারপত্র প্রকাশ করেছে।

প্রচারপত্রে দেওয়া ফোন নম্বরে বার্তা সংস্থা এএফপি যোগাযোগ করলে সংশ্লিষ্ট নাইট ক্লাব কর্তৃপক্ষ জানায়, তাদের সঙ্গে এ আয়োজনের কোনো সম্পৃক্ততা নেই। তালিকাভুক্ত তিনজন ডিজের একজনও এতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। ভিডিওতে একজন নারী অধিকারকর্মী ইভেন্টটির থিমের সমালোচনা করে এপেস্টিনের অপরাধমূলক অতীতের প্রেক্ষাপটে একে ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন।

২০১৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে আত্মহত্যা করা এপেস্টিনের নাম সম্প্রতি আবার আলোচনায় আসে। তার মামলার সঙ্গে সংশ্লিষ্ট ২ দশমিক ৮ গিগাবাইট তথ্য-নথি অনলাইনে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। এসব নথির মধ্যে জিজ্ঞাসাবাদের অডিও-ভিডিও রেকর্ডিং, ফ্লাইট লগ এবং আদালতের দলিল অন্তর্ভুক্ত রয়েছে।

নথিগুলোতে ইউরোপীয় রাজপরিবারের সদস্য, কূটনীতিক ও সাবেক রাষ্ট্রপ্রধানদের নাম উল্লেখ থাকায় বিতর্কিত এই অর্থলগ্নিকারীর ঘনিষ্ঠ যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে পুনরায় নজরদারি শুরু হয়েছে। উল্লেখ্য, এপেস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে যৌন বাণিজ্যে জড়ানোর অভিযোগে দোষ স্বীকার করেছিলেন।

    শেয়ার করুন:
    Advertisement
    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ০১ মে ২০২৬, ০০:০১

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫১

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

    কচুরিপানায় ঢাকা তিতাস নদী, সংকটে জীববৈচিত্র্য ও জনজীবন

    কচুরিপানায় ঢাকা তিতাস নদী, সংকটে জীববৈচিত্র্য ও জনজীবন

    ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১

    নিঃসঙ্গ হ্যারিসন ফোর্ড যেভাবে হলিউড মাতালেন

    নিঃসঙ্গ হ্যারিসন ফোর্ড যেভাবে হলিউড মাতালেন

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫৮

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৪

    সন‌্জীদা খাতুন স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’

    সন‌্জীদা খাতুন স্মরণগ্রন্থ ‘কী রাগিণী বাজালে’

    ৩০ এপ্রিল ২০২৬, ২১:৫১

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    কেরালায় ফিরছে ‘পালাবদল রাজনীতি’, নাকি টিকবে এলডিএফ?

    কেরালায় ফিরছে ‘পালাবদল রাজনীতি’, নাকি টিকবে এলডিএফ?

    ৩০ এপ্রিল ২০২৬, ২১:৪৬

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    advertiseadvertise