আলু উৎপাদনে খরচ হয়েছে কেজিপ্রতি ১৭ টাকা। এর মধ্যে কেজিপ্রতি প্রায় ৭ টাকা হিমাগার ভাড়া দিতে হচ্ছে। সব মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ হয়েছে ২৪ টাকা। অথচ হিমাগার থেকে বের করে বিক্রি করতে হচ্ছে সর্বোচ্চ ১২ টাকায়। ফলে লোকসানের ভয়ে হিমাগারে রাখা আলু তুলতেও সাহস পাচ্ছেন না অনেক কৃষক। রংপুরের ৪২টি হিমাগারে এখনো প্রায় দেড় লাখ মেট্রিক টন আলু মজুত রয়েছে। এমন পরিস্থিতিতে বড় অঙ্কের টাকা লোকসানের আশঙ্কা করছেন হিমাগারমালিকেরাও।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুরের ৪২টি হিমাগারের মোট ধারণক্ষমতা চার লাখ ৭০ হাজার ৬০০ ম...