Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহী

আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা নির্ধারণ, নেই বাস্তবায়ন

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩
আলুর হিমাগার ভাড়া ৫.৭৫ টাকা নির্ধারণ, নেই বাস্তবায়ন

ছবি: আগামীর সময়

রাজশাহীতে আলু সংরক্ষণের হিমাগার ভাড়া প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। তবে সিদ্ধান্ত ঘোষণার পরও জেলার অধিকাংশ হিমাগারে নতুন ভাড়া কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন আলু ব্যবসায়ীরা। দ্রুত প্রশাসনের নির্ধারিত ভাড়া কার্যকর করতে হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পবা উপজেলার তকিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. আহাদ আলীসহ আলুচাষি ও ব্যবসায়ীরা।

ইফতেখারুল ইসলাম বললেন, দীর্ঘদিন ধরে রাজশাহীর আলুচাষি, ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা থেকে কমিয়ে ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়।

তার ভাষ্য, জেলা প্রশাসনের সিদ্ধান্তের চিঠি পাওয়ার পর কয়েকটি হিমাগার নতুন নির্ধারিত ভাড়া নেওয়া শুরু করেছে। তাদের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তবে জেলার বেশ কিছু হিমাগারে এখনো ৫ টাকা ৭৫ পয়সা ভাড়া কার্যকর হয়নি।


আরও পড়ুন

১৮ দেশের বাজার ঘিরে তৈরি হচ্ছে রপ্তানি বহুমুখীকরণ কৌশল

২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে প্রায় ৪০টি হিমাগার রয়েছে জানিয়ে ইফতেখারুল ইসলাম বলেছেন, এর অধিকাংশেই জেলা প্রশাসনের নতুন নির্ধারিত ভাড়া কার্যকর হয়নি। তাই প্রশাসনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য হিমাগার মালিকদের প্রতি আহ্বান জানালেন তিনি।


হিমাগার ভাড়া নিয়ে এ বিরোধের সূত্রপাত আরও আগে। গত ২৬ জুলাই আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণে গঠিত রাজশাহী জেলা কমিটি প্রতি কেজি আলুর জন্য ৫ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণের সুপারিশ করে। সুপারিশ বাস্তবায়নের দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীরা আন্দোলনে নামেন।

এরপর গত ৩১ আগস্ট কৃষি বিপণন অধিদপ্তর সারা দেশের হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে কমিয়ে ৬ টাকা নির্ধারণ করে। তবে রাজশাহীর ভৌগোলিক ও উৎপাদন পরিস্থিতি বিবেচনায় জেলা কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যান স্থানীয় আলুচাষি ও ব্যবসায়ীরা।

ভাড়া নিয়ে বিরোধের মধ্যে গত ২১ সেপ্টেম্বর পবা উপজেলার দৌলতপুর এলাকার রহমান সিডস্ কোল্ড স্টোরেজে দুই পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আহাদ আলীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে হিমাগার ভাড়া ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সভা হয়। সভায় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ৭৫ পয়সা নির্ধারণের কথা জানালেন।

সংবাদ সম্মেলনে ইফতেখারুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত সব পক্ষকে মেনে চলতে হবে। কোনো ব্যবসায়ী, কৃষক কিংবা হিমাগার মালিক নির্ধারিত নিয়মের ব্যত্যয় ঘটালে প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বললেন, ব্যবসায়ী বা কৃষকের পক্ষ থেকে নিয়মের কোনো ব্যত্যয় হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একইভাবে কোনো হিমাগার মালিক জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ভাড়া কার্যকর না করলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা আশা করছেন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেছেন, আলুর হিমাগার ভাড়া দ্রুত কার্যকর হবে বলে তিনি আশা করছেন। এর মধ্যে জরুরি সভার রেজল্যুশন ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার আলী ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

রাজশাহীআলুহিমাগার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ