প্রিমিয়ার লিগের আর্থিক
নিয়ম লঙ্ঘনের ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর অ্যানফিল্ডের চরম বৈরী পরিবেশে
মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। স্বাগতিক লিভারপুল সমর্থকদের গ্যালারিভরা তিরস্কার,
ব্যানার ও ক্ষোভের তোয়াক্কা না করে অলরেডদের ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে এনজো
মারেস্কার দল। কিন্তু বড় ধরনের শাস্তির মুখে থাকা সিটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
২০১৩-১৪, ২০১৮-১৯ এবং ২০২১-২২
মৌসুমে সিটির ঠিক পরে থেকে রানার্সআপ হওয়া লিভারপুল সমর্থকদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ
ছিল যে, ম্যানচেস্টার সিটি আর্থিক কারচুপির...