Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

আর্সেনালের শিরোপা ধরে রাখার মিশন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৪৬
আর্সেনালের শিরোপা ধরে রাখার মিশন

২২ বছরের দীর্ঘ অপেক্ষার পর গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল। শিরোপা ধরে রাখার মিশনে আজ নতুন মৌসুমের প্রথম ম্যাচেই মাঠে নামবে মিকেল আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে আজ রাত ১টায় কভেন্ট্রির বিপক্ষে গানারদের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ইপিএলের এবারের মৌসুমের। আর্সেনাল কি পারবে ইতিহাস গড়ে শিরোপা ধরে রাখতে?

শিরোপা ধরে রাখার কঠিন মিশন, বড় ক্লাবগুলোর কোচিং স্টাফে ব্যাপক রদবদল, দলবদলের বাজারে রেকর্ড অর্থ ব্যয় এবং ব্যক্তিগত রেকর্ডের হাতছানি; প্রিমিয়ার লিগ আলোচনায় আছে মাঠে গড়ানোর আগেই।

গত মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলে শিরোপা উঁচিয়ে ধরা আর্সেনাল এবার নামবে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার লক্ষ্যে। নিজেদের ইতিহাসে এর আগে কখনো টানা দুবার লিগ শিরোপা জেতেনি গানাররা। ২০০৯-১০ মৌসুমের পর একমাত্র ম্যানচেস্টার সিটিই টানা দুবার লিগ শিরোপা ধরে রাখতে পেরেছিল।

আর্তেতার অধীনে এবারও ফেভারিট হিসেবে মাঠে নামবে গানাররা। অভিজ্ঞতার সঙ্গে উদীয়মান প্রতিভার চমৎকার সমন্বয় নিয়েই দল সাজিয়েছে নর্থ লন্ডনের দলটি। মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং ফরোয়ার্ড ক্রিস্টোস জোলিসকে নিয়ে স্কোয়াড আরও ভারী করেছে আর্সেনাল।

টানা কয়েক মৌসুমে ইংলিশ লিগে দাপট দেখানো ম্যানচেস্টার সিটিতে বইছে নতুন যুগের হাওয়া। পেপ গার্দিওলার বিদায়ের পর ক্লাবের দায়িত্ব নেওয়া নতুন ম্যানেজার এনজো মারেস্কার সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বকাপ ও ব্যালন ডি’অরজয়ী রোদ্রি বার্সেলোনায় যোগ দেওয়ায় এবং অধিনায়ক বের্নার্দো সিলভা দল ছাড়ায় সিটির স্কোয়াডে বড় শূন্যতা তৈরি হয়েছে। নতুন কোচ, নতুন স্কোয়াড, নতুন পরিকল্পনা; সিটি এবার শিরোপা দৌড়ে বাকিদের কেমন টক্কর দিতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন।

শিরোপা দৌড়ে এবার লড়াইয়ের আভাস দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডও। ওল্ড ট্র্যাফোর্ডে অন্তর্বর্তী দায়িত্বে দারুণ সাফল্য দেখিয়ে স্থায়ীভাবে দলটির দায়িত্ব পেয়েছেন মাইকেল ক্যারিক। গত বছর জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে লিগে অন্য যেকোনো ম্যানেজারের চেয়ে বেশি পয়েন্ট অর্জনে দলকে সাহায্য করেছেন তিনি।

আর্সেনাল

দলে এলেন— ব্রুনো গিমারেস, ক্রিস্টোস জোলিস পিয়েরো হিনক্যাপ।

ক্লাব ছাড়লেন— লিয়ান্দ্রো ত্রোসা, রোসা কাফাজি


ম্যানচেস্টার সিটি

নতুন কোচ— এনজো মারেস্কা

দলে এলেন— এলিয়ট অ্যান্ডারসন, জেরেমি মঙ্গা, আইয়ুব বুয়াদি, জেমস ট্র্যাফোর্ড

ক্লাব ছাড়লেন— রোদ্রি, বের্নার্দো সিলভা, জন স্টোনস, কেলভিন ফিলিপ

প্রিমিয়ার লিগআর্সেনালএমিরেটস স্টেডিয়াম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise