২২ বছরের দীর্ঘ অপেক্ষার পর গত মৌসুমে
প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল
আর্সেনাল। শিরোপা ধরে রাখার মিশনে
আজ নতুন মৌসুমের প্রথম
ম্যাচেই মাঠে নামবে মিকেল
আর্তেতার দল। এমিরেটস স্টেডিয়ামে
আজ রাত ১টায় কভেন্ট্রির
বিপক্ষে গানারদের ম্যাচ দিয়ে পর্দা উঠছে
ইপিএলের এবারের মৌসুমের। আর্সেনাল কি পারবে ইতিহাস
গড়ে শিরোপা ধরে রাখতে?
শিরোপা
ধরে রাখার কঠিন মিশন, বড়
ক্লাবগুলোর কোচিং স্টাফে ব্যাপক রদবদল, দলবদলের বাজারে রেকর্ড অর্থ ব্যয় এবং
ব্যক্তিগত রেকর্ডের হাতছানি; প্রিমিয়ার লিগ আলোচনায় আছে
মাঠে গড়ানোর আগেই...