Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

দাপুটে জয়ে আর্সেনালের ওপর চাপ ধরে রাখল সিটি

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:৪০
দাপুটে জয়ে আর্সেনালের ওপর চাপ ধরে রাখল সিটি

নিয়মিত একাদশের ছয় জন বদলেও দাপুটে জয় পেয়েছে সিটি। ছবি: সংগৃহীত

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ১০জনকে বদলে একাদশ সাজিয়েছিলেন পেপ গার্দিওলা! সেই ম্যাচ ঘরের মাঠে হেরে যায় ম্যানচেস্টার সিটি। এফএ কাপ ফাইনালের জন্য বুধবার হলান্ড, ডোকু, চেরকিসহ একাদশের ছয়জনকে বেঞ্চে বসিয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দল সাজান গার্দিওলা। তারপরও দাপটে তারা জিতেছে ৩-০ গোলে।


শেষ দুই ম্যাচে আর্সেনাল খেলবে বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। আর সিটির প্রতিপক্ষ বোর্নমাউথ ও অ্যাস্টন ভিলা। আগামী সোমবার আর্সেনাল জিতলে আর সিটি পয়েন্ট হারালে, সেদিনই প্রিমিয়ার লিগ জিতে যাবে মিকেল আর্তেতার দল।

শেষ দুই ম্যাচ হারতে চান না পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত


সিটি কোচ পেপ গার্দিওলা অবশ্য শেষ দুই ম্যাচ হারতে চান না কোনোভাবে,‘সবকিছু নির্ভর করছে আর্সেনালের ওপর। ওরা শেষ দুই ম্যাচ জিতলে কারও কিছু করার নেই। আমরা শুধু নিজেদের ম্যাচগুলো জিততে চাই।’


ইতিহাদ স্টেডিয়ামে ৩২তম মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয় সিটি। ফিল ফোডেনের ব্যাকহিল পাস ডি-বক্সে পেয়ে সেই শটে গোল করেন সেমেনিও। ইংলিশ সাবেক মিডফিল্ডারর জেমি রেডনেপ এই পাসকে বলেছেন,‘মৌসুমের সেরা অ্যাসিস্ট’।


৪০ মিনিটে আবারও ফোডেনের অ্যাসিস্টে বডি ডজে একজনকে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্মুশ। ৮৪তম মিনিটে হায়ান শেহকির বাড়ানো থ্রু বল ডি-বক্সে পেয়ে সাভিনিয়ো নিশ্চিত করেন দলের জয়।


ম্যানচেস্টার সিটিপ্রিমিয়ার লিগফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise