ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় প্রতিবাদ মশাল মিছিল করেছে ডাকসু।আজ রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ভীক জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এতে ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, আওয়ামী লীগ অতীতেও হত্যাকাণ্ড, গণহত্যা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও থানা লুট, থ...