লেখক হিসেবে তিনি এক বিস্ময়। এ বয়সে এসেও এত কর্মমুখর থাকেন, যা তরুণদেরও হার মানায়। এখনো দুই হাতে লিখছেন, পড়ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। নতুন লেখকদের বই পড়ে মতামত দিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, বাংলায় মেধার অভাব নেই; পরিশ্রম করার মানসিকতার অভাব। এখান থেকে বের হওয়া দরকার। সেই তাগিদ, প্রে...