ব্যক্তিত্ব
পশুপাখিপ্রেমী দার্শনিক
বিচিত্রা ডেস্ক

ফরাসি গ্ল্যামার আর গভীর দর্শন— আলবের কাম্যুর পরিচিতি অনেকটা এমনই। নোবেলজয়ী এই লেখক ছিলেন দার্শনিক, সাংবাদিক ও ফুটবলপ্রেমী। সিগারেটের প্রতি তার এতটাই টান ছিল যে পোষা বিড়ালের নাম রেখেছিলেন ‘সিগারেট’! পশুপাখির প্রতি তার ছিল গভীর ভালোবাসা। নিউ ইয়র্কে গিয়ে সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানায় ঢু মেরেছেন একবার-দুবার নয়, পাক্কা ২০ বার!



