কণিকা
সময় বাড়ল লেখক অভিধানে তথ্য দেওয়ার
কাজললেখা প্রতিবেদক

‘বাংলা একাডেমি লেখক অভিধান’-এ অন্তর্ভুক্তির জন্য লেখকদের তথ্য প্রেরণের সময়সীমা বাড়িয়েছে বাংলা একাডেমি। আগে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত তথ্য পাঠানোর সময়সীমা থাকলেও তা বাড়িয়ে ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি লেখক অভিযান’-এ অন্তর্ভুক্তির জন্য প্রায় এক হাজার লেখক তথ্য প্রেরণ করেছেন। তবে অনেকের অনুরোধের পরিপ্রেক্ষিতে লেখকদের তথ্য প্রেরণের সময়সীমা বাড়িয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা গুগল ফরমে তথ্য জমা দিতে পারেননি, শুধু তারাই ইমেইলের মাধ্যমে তথ্য প্রেরণ করতে পারবেন। এজন্য নির্ধারিত ইমেইল ঠিকানা [email protected]এ তথ্য পাঠাতে হবে। তবে এরই মধ্যে যারা গুগল ফরমে তথ্য প্রেরণ করেছেন, তাদের আর ইমেইলে তথ্য জমা দিতে হবে না।





