গাজামুখী ত্রাণবহরের কর্মীদের নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইতালির প্রসিকিউটররা। অভিযুক্তদের মধ্যে দেশটির জ্যেষ্ঠ সামরিক, পুলিশ ও কারা কর্মকর্তারাও রয়েছেন।স্থানীয় সময় শুক্রবার রোমের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালে গাজার দিকে যাওয়া ফ্লোটিলার নৌযান আটকের সময় নির্যাতন, অপহরণ, শারীরিক ক্ষতি, ছিনতাই ও সম্পত্তির ক্ষতির অভিযোগের তদন্ত করা হচ্ছে।ইতালির ৫০ নাগরিকের অভিযোগের ভিত্তিতে তদন্তটি শুরু হয়েছে। তারা গত বছর ও চলতি বছর...