চাঁদপুরের
পরিত্যক্ত কোল্ডস্টোরেজের ভেতর এক রিকশাচালক
যা দেখেছিল, তা কি সত্যি?
এখনো কি তাকে কেউ
অনুসরণ করে। লিখেছেন আক্তার
হোসেন
২০০৬
সালের অক্টোবরের মাঝামাঝি। তখন আমি ঢাকায়,
পুরান ঢাকার ইসলামপুরে থাকি। আমার এক জেঠাতো
ভাই ছিল, নাম নূর
আলম। হুটহাট সিদ্ধান্ত নেওয়া তার স্বভাব ছিল।
একদিন সন্ধ্যার পর সে হুট
করে আমার ঘরে এসে
হাজির। গম্ভীর গলায় বলল, ‘চল,
গ্রামে যাব।’
আমাদের
গ্রামের বাড়ি চাঁদপুরে। আমি
অবাক হয়ে বললাম, ‘এই
রাতে হঠাৎ গ্রামে যাবি?’
সে নাছোড়বান্দা, ‘হ্যাঁ, এখনই যাব। চল,...