লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে অন্তত ১১টি বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। আজ রবিবার ভোরে উপজেলার বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কাজীর দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।এলাকাবাসীর অভিযোগ, ভোর ৫টার দিকে স্থানীয় মাদকাসক্ত যুবক মো. সোহেল পেট্রল ঢেলে নিজের ঘরে আগুন দেন। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি ও দোকানের টিন, আসবাবপত্র, মালামালসহ বিভিন্ন জিনিস পুড়ে...