Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাকা রাস্তাটি যেন হালচাষের জমি

লক্ষ্মীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৩:৪৭
পাকা রাস্তাটি যেন হালচাষের জমি

ছবি: আগামীর সময়

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের নতুন বাজার থেকে মহিলা কলেজ সড়ক পর্যন্ত ড্রেনের নির্মাণকাজ শুরু হয় প্রায় এক বছর আগে। ড্রেন খননের মাটি স্তূপ করা হয়েছে রাস্তার পাশেই। এতে বন্ধ হয়ে গেছে পানিনিষ্কাশন। সামান্য বৃষ্টিতেই কাদায় একাকার সড়ক। এসব বাড়িয়েছে জনদুর্ভোগ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কোথাও গর্ত, কোথায় জমে আছে নোংরা পানি ও থিকথিকে কাদা। দেখে বোঝার উপায় নেই, এটি ঢালাই করা রাস্তা। মনে হয় যেন হালচাষের জমি। যানবাহন চলাচল তো দুষ্কর, হাঁটতেও বেগ পেতে হয় পথচারীদের।

স্থানীয়দের আরও অভিযোগ, বৃষ্টির পানি পরিকল্পনা অনুযায়ী যাওয়ার কথা ডাকাতিয়া নদীতে। বাস্তবে তা হচ্ছে না। এখন সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে বাজার এলাকায়। আবার যানবাহন চলাচলের সময় কাদাপানি ছিটকে পড়ে পথচারীর গায়ে, আশপাশের দোকান ও বাসাবাড়িতে। এ সড়ক ব্যবহারকারীদের ভোগান্তির শেষ নেই।

কাদা ও জলাবদ্ধতার কারণে কমে গেছে ক্রেতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারের বেচাকেনা— দাবি সেখানকার ব্যবসায়ীদের।

পৌর কর্তৃপক্ষ বলছে, নতুন বাজার থেকে মহিলা কলেজ পর্যন্ত ড্রেন নির্মাণে টেন্ডার হয়েছে ১৬ কোটি ৬০ লাখ টাকার। উপজেলা মোড় থেকে নর্দমা পর্যন্ত টেন্ডার আরও ১৬ কোটি ৫৭ লাখ টাকার।

সঠিক তদারকি ও পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতি, মনে করছেন স্থানীয়রা। খনন করা মাটি দ্রুত সরিয়ে নেওয়ার এবং কার্যকর পানিনিষ্কাশনের দাবি তাদের।

রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেছেন, ‘পর্যাপ্ত জায়গা না থাকায় সড়কের পাশে মাটি রাখা হয়েছে। বৃষ্টির কারণে জনদুর্ভোগ দেখা দিয়েছে। আমরা ঠিকাদারকে দ্রুত মাটি সরিয়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছি, যাতে মানুষের দুর্ভোগ কমে।’

সড়কড্রেন নির্মাণকাজলক্ষীপুররায়পুরদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর