Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রাজধানী

রাজধানীতে চাঁদার দাবিতে হানা : ‘টাকা দিলি না কেন’-বলেই দুজনকে গুলি
রাজধানীতে চাঁদার দাবিতে হানা : ‘টাকা দিলি না কেন’-বলেই দুজনকে গুলি
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টার মধ্যে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ রুবেল (২৯) নামে দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ আগামীর সময়কে জানান, তাদের মূল কার্...
রাজধানী•২৬ মিনিট আগে
ফুটপাতে ফেরেনি হকার দখলমুক্ত গ্রিন রোড
ফুটপাতে ফেরেনি হকার দখলমুক্ত গ্রিন রোড
রাজধানীর ব্যস্ততম এলাকা গ্রিন রোড। কদিন আগেও এই সড়কের ফুটপাত ছিল হকারদের দখলে। পথচারীদের হাঁটার কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে মানুষ নামত মূল সড়কে। এতে বাড়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। তবে সেই চিরচেনা দৃশ্যপট গেছে বদলে। উচ্ছেদ অভিযানের পাঁচ দিন পরও ফুটপাত আর দখল হয়নি। পরিচ্ছন্ন ও প্রশস্ত ফুটপাত দিয়ে এখন নির্বিঘ্নে হাঁটছেন সাধারণ মানুষ। গত রবিবার গ্রিন রোডে চালানো হয় বড় ধরনের উচ্ছেদ অভিযান। কলাবাগান থানা প্রশাসনের উদ্যোগে এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় চলে এই কার্যক্রম। পান্থপথ চৌরাস্তা থে...
রাজধানী•২ দিন আগে
জুরাইনে ছুরি মেরে স্যানিটারি মিস্ত্রিকে খুন
জুরাইনে ছুরি মেরে স্যানিটারি মিস্ত্রিকে খুন
রাজধানীর কদমতলীর জুরাইনে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবারন গলিতে ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল। তার ভাষ্য, রাতে খবর পেয়ে নবারন গলি থেকে মিন্টুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহট...
রাজধানী•২ দিন আগে
বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে পাজেরো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।নিহতরা হলেন রাজমিস্ত্রী মোবারক হোসেন রাজু (২৪) ও কনস্ট্রাকশন সাইট ইঞ্জিনিয়ার মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)। আজ শুক্রবার দুপুর পোনে দুইটার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনা নিশ্চিত করে বিমানবন্দর এসআই মো. শফিকুল ইসলাম বলেন, ভাষানটেক এলাকায় তাদের কনস্ট্রাকশন সাইট থেকে উত্তরার দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় দুইজন গুরুতর আ...
রাজধানী•২ দিন আগে
লালবাগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিবলু গ্রেপ্তার
লালবাগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিবলু গ্রেপ্তার
রাজধানীর লালবাগ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শিবলুর (৩০) বাড়ি লালবাগ থানাধীন এলাকায়। তিনি ঢাকা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।গ্রেপ্তার শিবলু মো. ফজলুল হকের ছেলে। তার মায়ের নাম জিলাতুন্নেছা। তিনি লালবাগের ৪২/২ আর অ্যান্ড ডি রোডে সামছুদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেছেন, এ ঘটনায় আইনগত ব্য...
রাজধানী•৩ দিন আগে
চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়
চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম খান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।নিহত শফিকুল ইসলাম খানের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর এলাকায়। তার বাবার নাম নিজাম উদ্দিন।নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, চোখ...
রাজধানী•৩ দিন আগে
আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৯টার পরে থানার ভেতরে নারী ও শিশু ডেস্কে ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার মো. ফখরুল ইসলাম জানিয়েছেন, ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে কে বা কারা নিক্ষেপ করেছে তা দেখা যায়নি। কোন দিক দিয়ে কীভাবে ককটেল নিক্ষেপ করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর আগে রাজধানীর একা...
রাজধানী•৪ দিন আগে
ডেমরায় নিখোঁজের চার দিন পর ঝোপে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ
ডেমরায় নিখোঁজের চার দিন পর ঝোপে মিলল প্রতিবন্ধী কিশোরের লাশ
রাজধানীর ডেমরায় নিখোঁজের চার দিন পর হামিদুল ইসলাম (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নড়াইবাগ এলাকার বোতল ফ্যাক্টরির পেছনের ঝোপ থেকে হামিদুলের লাশ উদ্ধার করা হয়।হামিদুলের ফুফাতো ভাই হযরত আলী বলেছেন, চার দিন ধরে হামিদুলকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। এ ঘটনায় পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু জানান, প্রাথমিক তদন্তের পর আরিফকে গ্রেপ...
রাজধানী•৪ দিন আগে
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. দিপু (৪০) ও মো. ফারুক (৪৮)। দিপু লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। অন্যদিকে ফারুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি। তিনি পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যত...
রাজধানী•৫ দিন আগে
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কিনা, তা জানা যাবে।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেছেন, ‘বাসে আগুন লাগার ঘট...
রাজধানী•৫ দিন আগে
মিরপুরে ককটেল বিস্ফোরণে রিকশাযাত্রী ব্যবসায়ী আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে রিকশাযাত্রী ব্যবসায়ী আহত
রাজধানীর মিরপুরে ককটেল বিস্ফোরণে ওমর আলী (৬০) নামে এক জমি ব্যবসায়ী আহত হয়েছেন। সোমবার রাত ৭টার দিকে দারুস সালাম থানার মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মেয়ের জামাই মাসুম জানান, রাত ৭টার দিকে তার শ্বশুর অটোরিকশায় করে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের স্প্লিন্টার তার শরীরের বাম হাঁটু, পায়ের গোড়ালি ও চোখে লাগে। এতে তিনি...
রাজধানী•৬ দিন আগে
রাত হলেই ককটেল, আগুন
আটক ২৬ ● রাত হলেই ককটেল, আগুন
রাত হলেই জনমনে বাড়ছে আতঙ্ক। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ঘটছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা। আজ সোমবার রাত সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১১টি ককটেল বিস্ফোরিত হয়েছে। আর আগুন দেওয়া হয় দুটি বাসে। এসব ঘটনায় আটক হয়েছেন অন্তত ২৬ জন। অপরদিকে নাশকতা ঘটেছে সাভার, ময়মনসিংহ ও খুলনায়। তিনটি স্থানেই হয়েছে অগ্নিসংযোগ।আজ রাত সাড়ে ৯টায় রাজধানীর মিরপুর সাড়ে ১১ পোস্ট অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। বসুমতি পরিবহনের ওই বাসটি সড়কে দাঁড়িয়ে ছিল বলে জানিয়েছেন পল্...
জাতীয়•৬ দিন আগে
আধা ঘণ্টা পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন
আধা ঘণ্টা পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি পাবলিক বাসে সন্ধ্যায় আগুন লেগেছে। এ ঘটনায় আধা ঘণ্টার মতো মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় এন এম লাব্বাইক পরিবহন নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়।বাসের আগুনের ধোঁয়ায় মেট্রো স্টেশনও আচ্ছন্ন হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি বেঁধে যায়। আরও পড়ুন...
রাজধানী•৬ দিন আগে
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।তিনি জানান, গতকাল রবিবার রাতে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তি...
রাজধানী•৬ দিন আগে
‘বিস্ফোরণ ও আগুন দেওয়া হচ্ছে পরিকল্পনা করে’
‘বিস্ফোরণ ও আগুন দেওয়া হচ্ছে পরিকল্পনা করে’
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে একটি গ্রুপ। নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সদস্য রয়েছেন। গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকম...
জাতীয়•৭ দিন আগে
লালবাগে আধিপত্যের বিরোধে বিপ্লব হত্যা, গ্রেপ্তার ২
লালবাগে আধিপত্যের বিরোধে বিপ্লব হত্যা, গ্রেপ্তার ২
রাজধানীর লালবাগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বিপ্লব হোসেন (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর রবিবার (৮ নভেম্বর) লোহার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাইনু (২৬) ও আল-আমিন ওরফে স্বাধীন ওরফে ডিপজল (২২)। তারা দুজনই লালবাগের শহীদনগর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি জামিল হোসেন। পুলিশ জানায়, গত ১ নভেম্বর দুপুর...
রাজধানী•৭ দিন আগে
রাজধানীতে আবাসিক হোটেলের পঞ্চম তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীতে আবাসিক হোটেলের পঞ্চম তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর বিমানবন্দর থানা এলাকার একটি আবাসিক হোটেলের পঞ্চম তলা থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টরের হোটেল এম্বাসেডরে এ ঘটনা ঘটে।আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসাইন জানান, শনিবার রাতে খবর পেয়ে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদ...
রাজধানী•৭ দিন আগে
দক্ষিণখানে মাদক কারবারের বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
দক্ষিণখানে মাদক কারবারের বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জয়না‌ল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় ঘটে এ ঘটনা। নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে। স্থানীয়দের ভাষ্য, মাদক কারবারকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে সোনিয়া বেগমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধ...
রাজধানী•৮ দিন আগে
নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা
নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলা
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িত কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল চারটার দিকে ঘটে এ হামলার ঘটনা। শনিবার সন্ধ্যায় হামলার বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন। তিনি বলেছেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এই বিষয়টি নিয়ে কাজ করছি। পরে বিস্তারিত জানাতে পারব।’হামলার বিষয়ে নিউগিনি আবাসন প্রকল্পে প্রথম হামলার ঘটনায় মামলার বাদী সাইফুল ইসলাম ভূঁ...
রাজধানী•৮ দিন আগে
শত্রু-মিত্র চিহ্নিত করার দিন ৭ নভেম্বর : প্রধানমন্ত্রী
শত্রু-মিত্র চিহ্নিত করার দিন ৭ নভেম্বর : প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে দিনটি তাৎপর্যপূর্ণ ও গৌরবের।আজ শনিবার সকালে দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ঘটেছিল। যার মাধ্যমে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা...
জাতীয়•৮ দিন আগে