শাড়ির আড়ালে ট্রাভেল ট্রলিতে লুকিয়ে ব্যাংকক থেকে ঢাকায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ এনেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা অভিজিৎ দাস (৪০)। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির দাবি, আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্রের বাহক হিসেবে কাজ করছিলেন অভিজিৎ। বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টাও করছে চক্রটি।এ সময় তার কাছ থেকে কুশের পাশাপাশি ভারতীয় পাসপোর্ট, মুঠোফোন, বিদেশি মুদ্রা, বোর্ডিং কার্ড ও তিনটি...