Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ঢাকায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ঢাকায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক

গ্রেপ্তার ভারতীয় নাগরিক অভিজিৎ দাস

শাড়ির আড়ালে ট্রাভেল ট্রলিতে লুকিয়ে ব্যাংকক থেকে ঢাকায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ এনেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা অভিজিৎ দাস (৪০)। বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সংস্থাটির দাবি, আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্রের বাহক হিসেবে কাজ করছিলেন অভিজিৎ। বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টাও করছে চক্রটি।

এ সময় তার কাছ থেকে কুশের পাশাপাশি ভারতীয় পাসপোর্ট, মুঠোফোন, বিদেশি মুদ্রা, বোর্ডিং কার্ড ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে তার ট্রাভেল ট্রলিতে তল্লাশি চালানো হয়। ট্রলিতে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়। এ ছাড়া তার ভারতীয় পাসপোর্ট, একটি স্মার্টফোন, একটি বোর্ডিং কার্ড, ২ হাজার ১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ ও তিনটি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

আরও পড়ুন

বিদেশে হেনস্তার বিচার কতটা সম্ভব

১৪ অক্টোবর ২০২৬

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ দাস জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। বনগাঁও রেলওয়ে স্টেশনে কুলি হিসেবে কাজ করেন।

ডিএনসির দাবি, আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্রটি ভারতের নিম্ন আয়ের মানুষদের মাদক পরিবহনের কাজে ব্যবহার করছে।

গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, ভিসামুক্ত ভ্রমণের সুযোগ কাজে লাগিয়ে এসব মানুষকে কলকাতা থেকে ব্যাংককে নেওয়া হয়। পরে ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে মাদক নিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এভাবে বাংলাদেশে কুশের নতুন বাজার তৈরির চেষ্টা করছে চক্রটি ।

সংস্থাটির ভাষ্য, উদ্ধার হওয়া মাদকের একটি অংশ বাংলাদেশে হস্তান্তরের পরিকল্পনা ছিল অভিজিৎ দাসের। এ জন্য দুই থেকে তিন দিন বাংলাদেশে অবস্থান করার কথা ছিল তার। এরপর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

তবে এ চোরাচালান চক্রে আর কারা জড়িত, বাংলাদেশে কার কাছে মাদক হস্তান্তরের কথা ছিল এবং এর আগে এভাবে কতবার মাদক আনা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরভারতীয় নাগরিকমাদক কারবারি গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী