২০২৮ সালের মিজোরাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন মিজোরাম প্রদেশ কংগ্রেস কমিটি (এমপিসিসি)-র সভাপতি লাল থানজারা। অতীতের ব্যর্থতা ও রাজনৈতিক বিপর্যয় ভুলে ভবিষ্যতের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেস কর্মীদের প্রতি আবেদন জানান তিনি।শুক্রবার এমপিসিসির রাজনৈতিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে লাল থানজারা বলেন, সম্প্রতি দলের নেতৃত্ব ও বিভিন্ন পদাধিকারীর পুনর্গঠন রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তার কথায়, দায়িত্বপ্রাপ্তদে...