চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না নাহিদ রানা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও নেই তিনি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের আশা, টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে দলে। সে লক্ষ্যে তাকে পূর্ণ ফিটনেস ট্রেনিংই করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেনার ইফতেখার হোসেইন ইফতি।
আগামীর সময়কে ইফতি জানিয়েছেন, ' ফিজিও তাকে (নাহিদ) ফুল ফিটনেস ট্রেনিং করাতে বলেছেন। সে তো কালকেও (বুধবার) বোলিং করেছে। আজকে (বৃহস্পতিবার) কেন করেনি আমি জানি না, সারফেসে প...